কখনই কাঁচা খাবেন না যে সবজিগুলো - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 22 December 2021

কখনই কাঁচা খাবেন না যে সবজিগুলো


 ভালো স্বাস্থ্যের জন্য খাদ্যতালিকায় বিভিন্ন ধরনের ফল ও সবজি অন্তর্ভুক্ত করা খুবই গুরুত্বপূর্ণ।  সাধারণত, আপনি অনেক ফল এবং শাকসবজি কাঁচা খান। তবে এমন অনেক শাকসবজি রয়েছে যা শুধুমাত্র রান্না করেই খাওয়া  উচিৎ, যাতে তাদের পুষ্টির পরিমাণ বাড়ানো যায়।  তাহলে চলুন জেনে নেই এমন সবজি সম্পর্কে।

 আলু  :

 ভালো করে সেদ্ধ করে, রান্না করে তবেই খাবেন।  কিন্তু ভুল করেও এই সবজি কাঁচা খাবেন না।  আলুতে উপস্থিত স্টার্চ হজমে সমস্যা ঘটাতে পারে।

 বেগুন  :

  কখনই বেগুন কাঁচা খাওয়ার চেষ্টা করবেন না।  সোলানাইন নামক একটি উপাদান পাওয়া যায় এতে ।  বেগুন কাঁচা খেলে পেটে গ্যাসের পাশাপাশি সোলানিনের মতো বিষাক্ত উপাদানের থেকে সমস্যা হতে পারে।  এই পরিস্থিতি এড়াতে বেগুন ঠিকমতো রান্না করে খান।

  মটরশুঁটি   :

  ফাইবার, ক্যালসিয়াম, ফসফরাস, সোডিয়াম, ফোলেটস, ফটোনিউট্রিয়েন্টস, ভিটামিন এবং অন্যান্য অনেক পুষ্টিগুণে সমৃদ্ধ মটরশুঁটি । কিন্তু  সেগুলি সেদ্ধ করে খাওয়া হলেই আপনি এই সমস্ত পুষ্টি পাবেন।  সেদ্ধ মটরশুঁটি ডায়াবেটিসের জন্য খুব ভালো।  মটরশুঁটি কমপক্ষে পাঁচ  মিনিট সেদ্ধ করুন, তারপর স্বাদমতো লবণ এবং গোলমরিচ যোগ করে খান।

No comments:

Post a Comment

Post Top Ad