উত্তর ২৪ পরগনা: সরকারি টয়লেট বানানোকে কেন্দ্র করে উত্তেজনা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার আমডাঙা থানার মরিচা পঞ্চায়েতের অন্তর্গত মন্ডৌরী বাজারে।
জানা যায়, রবিবার সকালে মন্ডৌরী বাজারের ব্যবসায়ীদের জন্য তৈরি হচ্ছিল একটি টয়লেট। সেই টয়লেট পরিদর্শনে আসেন জেলা পরিষদের সদস্য প্রবীর ঘোষ। এলাকারই কিছু যুব তৃণমূল কর্মীরা প্রবীর ঘোষকে বলে, তারা এই টয়লেট বানাতে দেবে না। এর পরেই শুরু হয় মারপিট।
অভিযোগ ভালুকা এক নম্বর বুথের পঞ্চায়েত সদস্যা প্রতিমা দেবীর অনুগামীদের ওপর হামলা করে কিছু দুষ্কৃতী। ঘটনায় তারক মন্ডল নামে এক তৃণমূল কর্মী আহত হয়েছে। এই ঘটনায় জেলা পরিষদ প্রবীর ঘোষ ক্যামেরার সামনে কিছু না বললেও তিনি জানিয়েছেন, পুরো ঘটনা উচ্চ নেতৃত্বকে জানানো হবে
No comments:
Post a Comment