বাবা-ভাইকে পদত্যাগ করতে বলো, শুভেন্দুকে নিশানা করে পোস্টার তৃণমূলের - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 20 October 2021

বাবা-ভাইকে পদত্যাগ করতে বলো, শুভেন্দুকে নিশানা করে পোস্টার তৃণমূলের


উত্তর ২৪ পরগনা: বাবুল সুপ্রিয় পদত্যাগ করতেই শুভেন্দুর পরিবারের পদত্যাগ নিয়ে বুধবার সরব হলেন মধ্যমগ্রাম প্রশাসক মন্ডলীর সদস্য তথা ২৩ নম্বর ওয়ার্ড কো-অর্ডি‌নেটর প্রকাশ রাহা। পাশাপাশি ফের শুভেন্দু অধিকারীকে গদ্দার মীরজাফর বলে পোস্টার সাঁটানো হল মধ্যমগ্রাম বীরেশপল্লী এলাকার বিভিন্ন জায়গায়। 


প্রকাশ বাবু জানান, এই পোস্টারের মাধ্যমে শুভেন্দুকে বার্তা, যে শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী ও ভাই দিব্যেন্দু অধিকারীর পদত্যাগ অবিলম্বে করা উচিৎ। এই শুভেন্দু অধিকারীকে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন। তারপর শুভেন্দু কি করেছেন তা সবার জানা। দিদির স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ করেছিলেন শুভেন্দুকে। তারপর বিজেপিতে গিয়ে বলেছেন ২০১৪ সাল থেকে অমিত শাহের সাথে তার যোগাযোগ। 


তিনি আরও বলেন, 'লোকসভা সাংসদ পদ থেকে বাবুল সুপ্রিয় পদত্যাগ করল,আর শুভেন্দু অধিকারী বেইমানি করেছে গদ্দারি করেছে, মীরজাফরি করেছে। তুমি যে জিতেছো বলেছ, কাউন্টিং হলেই তা বোঝা যাবে। তুমি দু'নম্বরি করে জিতেছো। অনেক মূল্যবোধের কথা বলো, এবার বলো বাবা তুমিও পদত্যাগ করো, ভাইকে পদত্যাগ করতে বলো।'


পাশাপাশি বিজেপি ছেড়ে দলে ফেরা ব্যক্তিদের নিয়ে প্রকাশ বাবুর বক্তব্য, দলের শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নিচ্ছে। তবে এই সিদ্ধান্তে দলের মধ্যে ক্ষোভ রয়েছে বলেও তিনি জানান।

No comments:

Post a Comment

Post Top Ad