ড্রাইভিং শিখতে গিয়েই বিপত্তি, চাষী সবজি বিক্রেতার উপরেই গাড়ি চালিয়ে দিলেন মহিলা - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 20 October 2021

ড্রাইভিং শিখতে গিয়েই বিপত্তি, চাষী সবজি বিক্রেতার উপরেই গাড়ি চালিয়ে দিলেন মহিলা


উত্তর ২৪ পরগনা : চাষী ও সবজি বিক্রেতার উপর দিয়ে চলে গেল বলেরো গাড়ি। ঘটনায় আট থেকে দশ জন আহত। দুজনের অবস্থা আশংকাজনক হওয়ায় বারাসত হাসপাতালে রেফার করা হয়েছে। বাকিদের বিশ্বনাথপুর স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা চলছে। 


বুধবার উত্তর ২৪ পরগনা জেলার টাকি রোডের দেগঙ্গা বাজারের কাছে একটি বোলেরো গাড়ি পরপর চাষী ও সবজি বিক্রেতার উপর দিয়ে চলে যায়। জানা যায়, বুধবার বসিরহাটের দিক থেকে বারাসতের দিকে যাচ্ছিল গাড়িটি। স্থানীয়দের অভিযোগ, মহিলাকে ড্রাইভার সিটে বসিয়ে ড্রাইভিং শেখাছিল পাশে বসে থাকা ড্রাইভার। হঠাৎই দেগঙ্গা সবজি বাজারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পরপর পাঁচটি সবজি দোকানের উপর দিয়ে গাড়িটি চলে যায়। এই ঘটনায়  চার-পাঁচ জন চাষি ও পাঁচজন সবজি বিক্রেতা আহত হয়। 


খবর পেয়ে ঘটনাস্থলে আসে দেগঙ্গা থানার পুলিশ। পুলিশ দ্রুত আহতদের উদ্ধার করে বিশ্বনাথপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। কিন্তু দু জনের অবস্থা আশংকাজনক হওয়ায় বারাসত জেলা হাসপাতালে তাদের রেফার করা হয়েছে। 


মহিলা চালকসহ বোলেরো গাড়ি আটক করেছে দেগঙ্গা থানার পুলিশ। জানা গিয়েছে, ঘাতক গাড়িটি মিশনারি একটি অ্যাম্বুলেন্স। পুলিশ সূত্রে এও জানা গিয়েছে, মহিলা ড্রাইভার নিজে একজন নার্স। 

No comments:

Post a Comment

Post Top Ad