মদ খাইয়ে যুবতীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ, ধৃত ১ - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 20 October 2021

মদ খাইয়ে যুবতীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ, ধৃত ১


উত্তর ২৪ পরগনা: মদ খাইয়ে যুবতীকে স্থানীয় আমবাগানে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। অচৈতন্য  আহত যুবতীকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করেছে তার পরিজনেরা। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার ভরতপুর কালিতলা এলাকায়। পুলিশ এক অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং বাকি দুজনের সন্ধান শুরু করেছে।


পুলিশ ও পরিবারের লোকেরা জানিয়েছেন, আক্রান্ত যুবতীর বাড়ি ও মামার বাড়ি ভরতপুর এলাকায়। তিনি পেশায় বিউটিশিয়ান। মা ও যুবতী গোবরা পুর এলাকায় বর্তমানে ভাড়া থাকেন।


লক্ষ্মী পূজার মেলা উপলক্ষে ওই যুবতী মামার বাড়ি বেড়াতে গিয়েছিলেন। মঙ্গলবার রাতে ভরতপুরের এক যুবক সুদীপ বিশ্বাসের জন্মদিনের পার্টিতে কয়েকজন বন্ধু বান্ধবীদের সঙ্গে গিয়েছিলেন তিনি। সেই পার্টিতে ৩ অভিযুক্ত শোভন রায়, দেবব্রত রায় ও সুজিত বিশ্বাসও ছিল।


অভিযোগ সেই পার্টিতে মদ খাওয়ানো হয় যুবতীকে। এরপর তাকে তুলে নিয়ে স্থানীয় আমবাগানের মধ্যে একটি ঘরের মধ্যে লাগাতার ধর্ষণ করা হয়। 

No comments:

Post a Comment

Post Top Ad