নেট পাড়ায় ভাইরাল অদৃশ্য পিৎজা, অদ্ভুত খাবার দেখে অবাক নেট জনতা - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 20 October 2021

নেট পাড়ায় ভাইরাল অদৃশ্য পিৎজা, অদ্ভুত খাবার দেখে অবাক নেট জনতা


প্রেসকার্ড নিউজ ডেস্ক: মেল্টেড চিজ, নানান রকমের টপিংস, ওরেগানো ছিটিয়ে দেওয়া এবং চিলি ফ্লেক্সের ছোঁয়া- হ্যাঁ, আমরা অবশ্যই পিৎজার কথা বলছি! এই সুস্বাদু খাবারের ক্ষেত্রে আমাদের বেশিরভাগেরই আলাদা আলাদা পছন্দ রয়েছে।



এ পর্যন্ত অনেক ধরণের পিৎজা আপনি হয়তো খেয়েছেন, কিন্তু আপনি কি কখনও এমন পিৎজা ট্রাই করেছেন যা 'অদৃশ্য'? ইউএস থেকে একজন হোম কুক অদ্ভুত এক ধরণের পিৎজা নিয়ে এসেছেন, মার নাম ইনভিসিবেল বা অদৃশ্য পিৎজা। আর এই খাবার দেখে নেটা নাগরিকরা একদিকে যেমন বেশ আগ্রহী, তেমনই তারা বিভ্রান্তও বটে।


মাইকেল লিগিয়ার, একজন হোম কুক, যিনি মিশেলিন স্টার শেফ হতে ইচ্ছুক ইউটিউব শর্টসে 'অদৃশ্য পিৎজা'র একটি ছোট রেসিপি শেয়ার করেছেন। ক্লিপটি ইউটিউবের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে ছিল এবং এখন তা ক্রমশই ভাইরাল হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে মাইকেল একটি ক্রিস্টাল ক্লিয়ার পিৎজা বেস তৈরি করছে দেখা যায়, যাতে মহিষ মোজারেলা গোলক এবং টমেটো ক্যাভিয়ার রয়েছে। পুরো খাবারটি বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে তৈরি করা হয়।


ক্যাপশনে লেখা আছে, "অদৃশ্য পিৎজা যে কেউ? @ michaelligier- এর কাছে এর রেসিপি আছে আপনার জন্য।"


আর এই পিৎজা দেখেই নেট নাগরিকরা ভিড় জড়িয়েছেন। মজার মজার কমেন্টে ভরে গিয়েছে কমেন্ট বক্স। কেউ লিখেছেন, আমি ভাবছিলাম কীভাবে অর্ডার করব এই পিৎজা! তো কেউ আবার একে পিৎজা মানতে নারাজ। 

No comments:

Post a Comment

Post Top Ad