লক্ষ্মীর ভান্ডার পেতে গিয়ে খোয়া গেল ২৬,০০০ টাকা - pcn page old

Post Top Ad

Post Top Ad

Friday, 17 September 2021

লক্ষ্মীর ভান্ডার পেতে গিয়ে খোয়া গেল ২৬,০০০ টাকা


নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর : লক্ষ্মীর ভান্ডারের ৫০০ টাকা পাওয়ার জন্য আবেদন করে নিজেদের অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেলো ৫০০০ টাকা। এমনি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মহিষাদল ব্লকের এক্তারপুরে এলাকায়। এলাকার একই পরিবারের ছয়জন মহিলার অ্যাকাউন্ট থেকে পাঁচজনের ৫০০০ টাকা করে আর এক জনের ১৫০০ টাকা মোট ২৬৫০০ টাকা উধাও হয়ে গিয়েছে।



 অভিযোগ, গত ১৫ ই সেপ্টেম্বর মহিষাদল ব্লকের এক্তারপুর এলাকার দুয়ারে সরকারের শিবির হয়েছিল। সেই শিবিরে জানা গিয়েছে, পরিবারের পাঁচ মহিলা তাদের লক্ষ্মীর ভান্ডারের ম্যাসেজ কেন ঢুকছে না জানতে যায়। সেখানে তাদের নাম ও ফোন নম্বর নেওয়া হয়। পরের দিন অর্থাৎ ১৬ সেপ্টেম্বর বাড়িতে গিয়ে কাগজপত্র নেওয়ার পাশাপাশি  আঙুলের ছাপ নেয়। পরে দেখা যায় তাদের অ্যাকাউন্ট থেকে ৫০০০ করে টাকা কেটে নেওয়া হয়ছে।



 অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়েছে জানতে পেরে বিষয়টি মহিষাদল থানায় জানানো হয়। পুলিশ ঘটনার তদন্তে নেমে মহিষাদলের গোপালপুরের বাসিন্দা তুষার অধিকারী নামক এক যুবককে আটক করেছে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad