সাংঘাতিক কাণ্ড! বার্গারে চিকেনের বদলে মিলল মানুষের কাটা আঙুল - pcn page old

Post Top Ad

Post Top Ad

Friday, 17 September 2021

সাংঘাতিক কাণ্ড! বার্গারে চিকেনের বদলে মিলল মানুষের কাটা আঙুল


                                    
প্রেসকার্ড নিউজ ডেস্ক: খুব শখ করে ফাস্ট ফুড রেস্তোরাঁয় গিয়ে চিকেন বার্গার অর্ডার করেছিলেন। বার্গারে কামড় দিতেই মুখে কি যেন শক্ত কিছু আটকে গেল। সেই বস্তু মুখ থেকে বের করে হাতে নিতেই চক্ষু ছানাবড়া মহিলার। দেখা মাত্রই যেন জ্ঞান হারাতে বসেছিলেন তিনি। কিন্তু এমন কি ছিল বার্গারে! আসলে সেই চিকেন বার্গারে চিকেনের পরিবর্তে ছিল মানুষের কাটা আঙুল। 


সূত্রের খবর অনুযায়ী, বলিভিয়ার বাসিন্দা এস্তেফানি বেনিতেজ একটি ফাস্ট ফুড রেস্তোরাঁয় বার্গার খেতে গিয়েছিলেন। কিন্তু প্রথম কামড় দেওয়ার সাথে সাথেই তার মনে হল যেন এতে কিছু শক্ত জিনিস আছে। যখন বেনিতেজ বার্গার চেক করলেন, তখন তার হুঁশ উড়ে যায়। কারণ চিকেন বার্গারের ভিতরে মাংসের বদলেয়ছিল মানুষের আঙুল।


এস্তেফানি বেনিতেজ এই ঘটনা সম্পর্কে ফেসবুকে লিখেছেন, 'খাওয়ার সময় আমি একটি আঙুল চিবিয়ে ফেলেছি।' তিনি নিজেই সেই রেস্তোরাঁ থেকে ঘটনার একটি ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছেন, যা ৬০ হাজারেরও বেশি মানুষ দেখেছে। বেনিতেজ বার্গারে পাওয়া মানুষের আঙুলের বেশ কিছু ছবিও শেয়ার করেছেন। 


ঐ সময়েই রেস্তোরাঁর এক ব্যক্তি বলেছিলেন যে, 'বার্গারগুলি আগে থেকেই তৈরি হওয়ার পরে দোকানে পৌঁছায়, আমাদের এখানে আগে কখনও এমনটা ঘটেনি।' সোশ্যাল মিডিয়ায় মহিলার পোস্টটি ব্যাপকভাবে শেয়ার হওয়ার পর, বার্গার কোম্পানির একজন মুখপাত্র ঘটনাটিকে একটি "দুর্ভাগ্যজনক ঘটনা" বলে অভিহিত করেন এবং বলেন যে, তার একজন কর্মচারী কাজ করার সময় একটি আঙুল কেটে ফেলেছিল।


এদিকে, স্থানীয় প্রশাসন এই ঘটনায় নড়েচড়ে বসে এবং রেস্তোরাঁর এই শাখাটি সাময়িকভাবে বন্ধ করার এবং কোম্পানিকে জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে। বলা হয় যে, একটি বার্গার কোম্পানিতে কর্মরত একজন কর্মীর আঙুল কেটে মাংসের গ্রাইন্ডারে চলে গিয়েছিল। এই মাংসই বার্গারে ভরে প্যাকেটজাত করা হয়েছিল।


       ছবি: প্রতীকী

No comments:

Post a Comment

Post Top Ad