দুয়ারে নয় এবার ওয়ার্ডে টিকা দেবে সরকার, জেনে নিন নিয়ম কানুন - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 20 July 2021

দুয়ারে নয় এবার ওয়ার্ডে টিকা দেবে সরকার, জেনে নিন নিয়ম কানুন

 


প্রেসকার্ড নিউজ ডেস্ক : করোনার ভাইরাস ভয়াবহ রূপ ধারণ করেছে। করোনার ভয়ে এখন লোকজনের ভ্যাকসিন দিতে এগিয়ে এসেছে। কিন্তু কোথাও কোথাও টিকা পেতে লাইনে দাঁড়িয়ে থেকেও লোকজন টিকা পাচ্ছে না। ফলে তৈরি হচ্ছে বিশৃঙ্খলা ।শিলিগুড়িতে টিকাকরণ নিয়ে বিশৃঙ্খলা ও গন্ডগোল রুখতে ওয়ার্ড ভিত্তিক টিকাকরণের উদ্যোগ গ্রহণ করল শিলিগুড়ি স্বাস্থ্য দপ্তর।



সোমবার শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে করোনার বর্তমান পরিস্থিতি নিয়ে এক বৈঠক বসে। দার্জিলিং, কালিম্পং জেলার জেলাশাসক সহ মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও স্বাস্থ্য দফতরের কর্তারা এই বৈঠকে উপস্থিত ছিলেন। এদিনের আয়োজিত এই বৈঠকে  অফিসার অন স্পেশাল ডিউটি ডা: সুশান্ত রায় বলেন, টিকাকরণ ওয়ার্ড ভিত্তিক করা গেলে সাধারণ মানুষের হয়রানি কমবে । এবং ভিড়ও এড়ানো যাবে। একদিনে কমপক্ষে ২ থেকে ৩ টি ওয়ার্ড বাছাই করে সেই ওয়ার্ডের মোট ৫০০ জনকে টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে। যার মধ্যে ৪০০ জন থাকবেন ওই ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা এবং বাকি ১০০ টি টিকা দেওয়া হবে ১২ বছরের মধ্যে থাকা শিশুদের মায়েদের। এবিষয়ে শিলিগুড়ি পুরনিগমকে জানানো হবে। 



প্রতিটি ওয়ার্ডে একজন করে নোডাল অফিসার থাকবেন যারা এই পদ্ধতির ওপর চোখ রাখবেন। প্রতি ওয়ার্ড থেকে তালিকা তৈরি করে ওই তালিকা অনুযায়ী টিকা দেওয়া হবে। তিনি আরও বলেন, দার্জিলিং ও কালিম্পং জেলায় করোনা আক্রান্তের সংখ্যা অন্যান্য জেলার তুলনায় বেশি। তাই এই দুই জেলায় আরও বেশি নজরদারি বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। বিমানবন্দরের পাশাপাশি বাস স্টপ ও রেল স্টেশনেও চেকিং এর ব্যবস্থা করা হবে। সঙ্গে সঙ্গে বাড়ানো হবে নাকা চেকিং পয়েন্ট।

No comments:

Post a Comment

Post Top Ad