বাড়ি ভেঙে কোটি টাকার টিকিট চুরি আদিবাসী যুবকের - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 20 July 2021

বাড়ি ভেঙে কোটি টাকার টিকিট চুরি আদিবাসী যুবকের


 প্রেসকার্ড নিউজ ডেস্ক : কোটিপতি হওয়া হল না যুবকের। খোয়া গেল লটারির টিকিট। এমনই ঘটনা ঘটেছে কল্যাণী বিধানসভার গয়েশপুর এলাকায়।


জানা গেছে, গয়েশপুর আদিবাসীপাড়ার বাসিন্দা তাপস রায় ওরফে পিন্টু ১৬ জুলাই, শুক্রবার বিকেলে লটারির টিকিটে কোটি টাকা পায়। আর তারপর থেকেই তাঁর কাছে নানা জনে টাকার দাবি করতে থাকে। তাঁকে নানা ভাবে হেনস্থার মুখে পড়তে হয়। ভয়ে ও আতঙ্কে তিনি স্ত্রী-সন্তান নিয়ে গিয়ে ওঠেন শ্বশুরবাড়ি ৪ নম্বর ওয়ার্ডের শ্রীপল্লির বিজয়নগরে।


শনি-রবি পর পর দুদিন ছুটি থাকায় সোমবার ব্যাঙ্কে যাওয়ার কথা তাঁর। রবিবার  রাতে স্বপরিবারে তাপস শ্বশুরবাড়ির পাশে অন্য একটি বাড়িতে শুয়েছিলেন। কিন্তু সকালে ঘুম থেকে উঠে জানতে পারেন তালাবন্ধ ঘরে থাকা ট্রাঙ্ক ভেঙে লটারির টিকিট-সহ সমস্ত নথি চুরি হয়ে গেছে। অন্যান্য সবকিছু ট্রাঙ্কে থাকলেও তন্নতন্ন করে খুঁজেও মেলেনি লটারির টিকিট। 


তাপস ও তাঁর স্ত্রীর বক্তব্যে স্পষ্ট অভিযোগের তির স্বস্ত্রীক শ্যালকের বিরুদ্ধে। এই মর্মে তাঁরা অভিযোগ দায়ের করেছেন কল্যাণী থানায়।

No comments:

Post a Comment

Post Top Ad