নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে গাড়ি, মৃত ১ - pcn page old

Post Top Ad

Post Top Ad

Monday, 19 July 2021

নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে গাড়ি, মৃত ১

 


প্রেসকার্ড নিউজ : নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে উঠিয়ে দিল গাড়ি। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে জগদ্দল থানার ১৮ নম্বর ওয়ার্ডের সার্কাস মোড়ে। গাড়ির ধাক্কায় দোকানে চা  খেতে আসা এক মহিলার মৃত্যু হয়েছে। 



মৃতের নাম কুন্তী দেবী , বয়স ৫২। মৃতার বাড়ি জগদ্দলের মেঘনা কুলি লাইনে। গুরুতর জখম হয়েছেন চায়ের দোকানদার বছর ৩৩ এর সুনীল সাউ। 



স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জগদ্দলের কার্তিক মোটর ট্রেনিং স্কুলের গাড়িতে চেপে প্রশিক্ষণ নিচ্ছিলেন এক মহিলা। জগদ্দলের ফেরিঘাট থেকে ঘোষপাড়া রোডে উঠতেই টার্ন নিতে গিয়েই রাস্তার ধারে চায়ের দোকানে ধাক্কা মারে গাড়িটি। এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে গাড়িটিকে আটকে রাখে। উত্তেজনার খবর পেয়ে জগদ্দল থানার পুলিশ এসে গাড়ি-সহ প্রশিক্ষন  মহিলা চালককে আটক করে থানায় নিয়ে যায়।

No comments:

Post a Comment

Post Top Ad