হারিয়ে যাওয়া মেয়েকে পেয়ে খুশির হাওয়া - pcn page old

Post Top Ad

Post Top Ad

Monday, 19 July 2021

হারিয়ে যাওয়া মেয়েকে পেয়ে খুশির হাওয়া

 


প্রেসকার্ড নিউজ : মানসিক ভারসাম্যহীন এক যুবতিকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল মিলকি ফাঁড়ির পুলিশ। হারিয়ে যাওয়া মেয়েকে ফিরে পেয়ে খুশির হাওয়া পরিবারে।



মানসিক ভারসাম্যহীন ওই যুবতির নাম মৌসুমী খাতুন (১৮)। বাড়ি পুরাতন মালদার বালিয়া নবাবগঞ্জ এলাকায়। 



পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে মৌসুমী নিখোঁজ হয়ে যায়। মেয়ের খোঁজ পেতে পুলিশে নিখোঁজ ডায়েরি করা হয় পরিবারের পক্ষ থেকে। অবশেষে মিলকি ফাঁড়ির পুলিশ মৌসুমিকে উদ্ধার করে।রবিবার পরিবারের লোকজনের হাতে মৌসুমিকে তুলে দেওয়া হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad