ক্যামেরার সামনেই পোশাক পরিবর্তন করছেন অভিনেত্রী, ভিডিও দেখে কুপোকাৎ নেটাগরিকেরা - pcn page old

Post Top Ad

Post Top Ad

Monday, 19 July 2021

ক্যামেরার সামনেই পোশাক পরিবর্তন করছেন অভিনেত্রী, ভিডিও দেখে কুপোকাৎ নেটাগরিকেরা



প্রেসকার্ড নিউজ ডেস্ক: জনপ্রিয় টেলি অভিনেত্রী নিয়া শর্মা তাঁর সাহসী স্টাইলের জন্য সুপরিচিত। সোশ্যাল মিডিয়াতেও অভিনেত্রী বেশ সক্রিয়। প্রতিদিন তিনি তার ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে চলেছেন। সম্প্রতি, অভিনেত্রী এমন একটি ভিডিও শেয়ার করেছেন, যা দেখে ভক্তরা প্রায় বেহুঁশ। সবার নজর যেন সেখানেই আটকে গিয়েছে।



নিয়া শর্মার ভিডিওটি বেশ প্রশংসা পাচ্ছে তার অনুরাগীদের কাছ থেকে। এটি একটি রিল ভিডিও, যেখানে অভিনেত্রীকে ভাঙড়া করতে দেখা যায়। নিয়াকে এখানে চোখের পলকে পোশাক পরিবর্তন করতে দেখা যায়। একবার তাকে ফুল-অন মেকআপ এবং স্টাইলিশ পোশাকে দেখা যায়।  তো চোখের পলকে পোশাক বদলে তিনি একটি সাদা পালকের বডি কন কনস পোশাক পরেছেন। নিয়ার এই লুকেই মজেছেন তার ভক্তকুল। 


উল্লেখ্য, এরই মধ্যে নিয়া 'কালী' ও 'এক হাজার মে মেরি বেহনা হ'র মতো টিভি সিরিয়ালে নিজের রূপ ও অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন। এছাড়াও  'খাতরো কে খিলাড়ি' ও 'জামাই রাজা'র মতো শোতেও নিয়াকে দেখা যায় ।



অভিনেত্রীকে দেখা গেছে 'এক হাজারো মেহে মেরি বেহনা হ্যায়', 'ইশক মে মার্জওয়ান', 'জামাই রাজা', 'নাগিন ৪' তে। সম্প্রতি নিয়া এবং রবি দুবের ওয়েব সিরিজ 'জামাই ২.০' প্রকাশিত হয়েছিল। এই ভিডিওতে দুজনকেই রোম্যান্টিক স্টাইলে দেখা যাচ্ছে। নিয়ার অনুরাগীরা তাদের এই জুটি খুবই পছন্দ করেছেন।

No comments:

Post a Comment

Post Top Ad