নতুন মরশুমে জাতীয় ফুটবলার পাচ্ছে না ইস্টবেঙ্গল : শাস্তির আদেশ ফিফা’র - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 8 June 2021

নতুন মরশুমে জাতীয় ফুটবলার পাচ্ছে না ইস্টবেঙ্গল : শাস্তির আদেশ ফিফা’র







সময়টা সত্যিই ভাল যাচ্ছে না লাল-হলুদ সমর্থকদের। অর্থকরী সমস্যার জন্য নতুন মরশুমে জাতীয় পর্যায়ের কোনও ফুটবলারকে সই করাতে পারবে না ইস্টবেঙ্গল, জানিয়ে দিল ফিফা। কোয়েস ইস্টবেঙ্গলের বেশ কিছু ফুটবলার এবং ফিজকাল ট্রেনারের বকেয়া বেতন সংক্রাম্ত যে মামলা এতদিন ‌‘ক‌্যাশ’-এ চলছিল। তার পরিপ্রেক্ষিতেই এই নিষেধাজ্ঞা। 



ফিফার তরফে জানিয়ে দেওয়া হয়েছে, অর্থকরী সমস্যার জন্য নতুন মরশুমে জাতীয় পর্যায়ের কোনও ফুটবলারকে সই করাতে পারবে না ইস্টবেঙ্গল। ফলে চলতি মরশুমে আইএসএলে শেষ পর্যন্ত খেললেও দল গড়তে গিয়ে সমস্যায় পড়তে হবে লাল-হলুদকে। আর যেহেতু চুক্তিপত্রে সই হয়নি, তাই ক্লাবের নতুন ইনভেস্টরও পুরনো কোনও বকেয়া মেটাতে রাজি নয়। এক্ষেত্রেও হাত বাড়াতে হবে ইস্টবেঙ্গল ক্লাবকেই।


ফিফা শাস্তি কোয়েস ইস্টবেঙ্গলকে দিক, কিংবা এসসি ইস্টবেঙ্গল, প্রকৃতপক্ষে কিন্তু সমস্যায় পড়বে ইস্টবেঙ্গল ক্লাবই। তবে শুধু ইস্টবেঙ্গল নয়, ফিফা একই শাস্তি দিয়েছে কেরালা ব্লাস্টার্সকেও। তবে কেরালা নতুন করে ফুটবলার সই না করালেও, যেহেতু আগের ফুটবলার রয়েছে, তাই দল চালিয়ে নিতে পারবে। কিন্তু এসসি ইস্টবেঙ্গল কি করবে ? হতাশ জিজ্ঞাসা লাল-হলুদ সমর্থকদের।

No comments:

Post a Comment

Post Top Ad