বিনয় এখন প্রবাসী : কয়লা পাচার অভিযুক্তকে বাগে আনতে বিদেশমন্ত্রকের দারস্থ CBI - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 8 June 2021

বিনয় এখন প্রবাসী : কয়লা পাচার অভিযুক্তকে বাগে আনতে বিদেশমন্ত্রকের দারস্থ CBI







কয়লা পাচারকারী বিনয় মিশ্র'র গলায় এখন একটিই গান, " ধরা নাহি দিব"। আর তাকে 'ধরব, ধরব' করে বিদেশমন্ত্রকের দ্বারস্থ সিবিআই। সূত্রের খবর, কয়লা পাচার কাণ্ডে ওই অভিযুক্ত ব্যবসায়ী বর্তমানে প্রশান্ত মহাসাগরে দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতের বাসিন্দা।


জানা গিয়েছে, ভারতীয় নাগরিক বিনয়ের বর্তমান ঠিকানা নিশ্চিত করা ও দেশে ফিরিয়ে আনার বিষয়ে বিদেশমন্ত্রকের কাছে সাহায্য চেয়েছে সিবিআই। পরিস্থিতি বুঝে তেমন ভানুয়াতুতে একটি দলও পাঠাতে পারে কেন্দ্রীয় সংস্থা। তবে এর জন্য নয়াদিল্লি ও পোর্ট ভিলার মধ্যে কূটনৈতিক যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই কাজই করবে বিদেশমন্ত্রক। 


কয়লা পাচার কাণ্ডে অভিযুক্তদের ধরতে যেন মরিয়া সিবিআই। কিন্তু এই চক্রের মূল পাণ্ডা বিনয় মিশ্রকে কিছুতেই বাগে আনতে পারছে না কেন্দ্রীয় সংস্থাটি। পাঁকাল মাছের মতো বারবারই তদন্তকারীদের হাত ফস্কে বেরিয়ে যাচ্ছেন তিনি। জানা গিয়েছে, প্রশান্ত মহারাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর নাগরিকত্বও নিয়েছেন বিনয় মিশ্র। ফলে ভানুয়াতুর নাগরিকের রক্ষাকবচ পেয়ে যাওয়ায় এখন বিনয়কে হাতে পাওয়া একটু মুশকিল। তাই এব্যপারে ভারতীয় বিদেশমন্ত্রককে এ বিষয়ে হস্তক্ষেপ করার আবেদন জানিয়েছে সিবিআই। 


উল্লেখ্য, প্রায় মাস ৬ আগে, কয়লা ও গরু পাচার কাণ্ডের কিনারায় ধরপাকড় শুরু করে সিবিআই।সিবিআইয়ের তৎপরতা দেখে অভিযুক্ত ব্যবসায়ী বিনয় মিশ্র বাংলা ছেড়ে মুম্বই হয়ে পালিয়ে যান দুবাইয়ে। এসবই শোনা কথা। এরপর একাধিকবার তিনি ভিনদেশের পাসপোর্ট ব্যবহার করেই বারবার গা ঢাকা দিয়েছেন বলে সিবিআই সূত্রে খবর। তার ভাই বিকাশ মিশ্রকে গ্রেপ্তার করেছে সিবিআই। অনেক জারিজুরী করেও বিনয় মিশ্রের নাগাল পায় না সিবিআই। আসানসোলে তার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়। এর মধ্যেই বিনয় সম্পর্কে নতুন তথ্য পায় সিবিআই।

No comments:

Post a Comment

Post Top Ad