বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য একাধিক গাইডলাইন কেন্দ্রের : অনলাইন কন্টেন্টে জোর বাড়াতে নির্দেশ - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 8 June 2021

বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য একাধিক গাইডলাইন কেন্দ্রের : অনলাইন কন্টেন্টে জোর বাড়াতে নির্দেশ







বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য নতুন উদ্যোগ কেন্দ্রের। করোনাকালে বন্ধ স্কুল-কলেজ। বিস্তর অসুবিধা ও অনিশচয়তার মধ্যে দিন কাটছে ছাত্র ছাত্রীদের। এই সময়ে বিশেষ সক্ষম পড়ুয়াদের আরো বেশি বাধার সম্মুখীন হতে হবে, তা বলাই বাহুল্য। এবারে সম্ভবত সেই বাধাকে চ্যালেঞ্জ জানাতেই উদ্যোগী কেন্দ্র।পড়াশোনা আর যেন বাধাপ্রাপ্ত না হয় তার জন্য বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য অনলাইন কন্টেন্টে  জোর দিতে বলল কেন্দ্র। 



মঙ্গলবার এই সংক্রান্ত একাধিক নয়া নির্দেশিকা পাশ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। দেশে এই প্রথম বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য এমন পদক্ষেপ নেওয়া হল।অনলাইন কন্টেন্ট প্রস্তুতের ব্যাপারে খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হয়। কেন্দ্রের কাছে এ বিষয়ে রিপোর্ট জমা দেয় কমিটি। সেই রিপোর্ট অনুয়ায়ীই একগুচ্ছ নির্দেশিকায় সম্মতি দেয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। প্রকাশ হয় নতুন গাইডলাইনের।


গাইডলাইনে প্রকাশ, বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য মূলত অডিও-ভিস্যুয়াল ই-কন্টেন্ট বানানো হবে। সেই কন্টেন্ট আপলোড করা হবে বিভিন্ন সরকারি প্ল্যাটফর্মে। এ বিষয়ে পড়ুয়াদের যাতে যান্ত্রিক কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন না হতে হয় তাও নিশ্চিত করতে বলা হয়েছে। কমিটির তরফে ডিজিটাল টেক্সটবুক তৈরি করার কথাও বলা হয়েছে। দৃষ্টিহীনদের জন্য সাইন ল্যাঙ্গুয়েজেও কন্টেন্ট বানানো হবে। বিশেষভাবে সক্ষম পড়ুয়ারা যেন কোনোভাবেই পিছিয়ে না পড়ে সেই দিকটি নিশ্চিত করতেই কেন্দ্রীয় সরকারের এই নতুন পদক্ষেপ বলে জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক।

No comments:

Post a Comment

Post Top Ad