‘বাংলার জন্য আশীর্বাদ চেয়েছি’ : অমিত শাহের সঙ্গে বৈঠকের পর শুভেন্দু - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 8 June 2021

‘বাংলার জন্য আশীর্বাদ চেয়েছি’ : অমিত শাহের সঙ্গে বৈঠকের পর শুভেন্দু







একদিকে বিজেপির রাজ্য নেতাদের নিয়ে কলকাতায় বৈঠক করছেন দিলীপ ঘোষ, অন্যদিকে দিল্লিতে গিয়ে অমিত শাহের সঙ্গে দেখা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকালই শুভেন্দু অধিকারীকে ডেকে পাঠিয়েছে বিজেপির কেন্দ্রীয় অধিকর্তারা। সোমবার রাতেই তারপর দিল্লির উদ্দেশ্যে রওনা দেন তিনি। মঙ্গলবার বৈঠক শেষে টুইট করলেন শুভেন্দু। লিখলেন, 'মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলাম। বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বাংলার জয়ের জন্য আর্শীবাদ চেয়েছি'। টুইট করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী'র অফিসের তরফেও ।


বিজেপি হাইকমান্ডের জরুরি তলব, সোমবার রাতেই দিল্লি পৌঁছন শুভেন্দু অধিকারী। গেরুয়াশিবির সূত্রে খবর ছিল, দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তিনি। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার কথা রয়েছে শুভেন্দুর। কিন্তু এতকিছুর মধ্যে সঙ্গে নেই দিলীপ ঘোষ। রাজ্য বিজেপির প্রধান ও পুরোনো মুখ এইভাবে ব্রাত্য থাকায় প্রশ্ন উঠছে। তবে কি রাজ্য বিজেপিতে সর্বাগ্রে থাকবেন শুভেন্দুই ? বস্তুত, ঠিক কী কারণে বিরোধী দলনেতা দিল্লিতে তলব, তা নিয়ে বিজেপি রাজ্য নেতারা অন্ধকারে বলে জানা গিয়েছে।


এদিন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাসভবনে গিয়ে অমিত শাহের সঙ্গে দেখা করেন। দু'জনের মধ্যেই বেশ কিছুক্ষণ বৈঠক হয়। তবে আলোচনার বিষয়বস্তু নিয়ে মুখ খোলেনি কোনো পক্ষই।

No comments:

Post a Comment

Post Top Ad