৫ মিনিটের জন্য অক্সিজেন সরবরাহ বন্ধ হয়েছিল। আর মাত্র ৫ মিনিটেই মৃত্যুর কোলে ঢলে পড়লো ২২ জন রোগী। কিন্তু কেন ঘটলো এমন ঘটানা ? হাসপাতালের মালিক অবশ্য এই ঘটনার দায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধেই চাপাচ্ছন।
অক্সিজেন না পেয়ে নীল হয়ে ওঠে ২২ জন রোগীর শরীর। তারপরই, আশঙ্কাজনক অবস্থায় মৃত্যু হয় তাঁদের। ঘটনায় রীতিমত তোলপাড় উত্তরপ্রেদেশ। ঘটনাটি ঘটেছে গাজিয়াবাদের এক বেসরকারি হাসপাতালে। এই ঘটনার পর হাসপাতালের মালিক কন্ঠে এক অডিও প্রকাশ্যে এসেছে। যেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে,"উত্তরপ্রদেশ জুড়ে অক্সিজেনের অভাব, তাই একটা ফেক মহড়া করা হবে। যেখানে দেখা হবে অক্সিজেন বন্ধ করলে, কারা বেঁচে থাকতে পারে, আর কারা নয়। তাঁকে প্রশাসনের তরফে বলা হয়েছিল, মুখ্যমন্ত্রীও অক্সিজেন জোগাড় করতে পারছেন না। ফলে রোগীদের হাসপাতাল ছাড়ার নির্দেশ দেওয়া হোক"। তবে এই অডিওর সত্যতাসত্য নিয়েও উঠেছে প্রশ্ন। ভাইরাল এই অডিও ক্লিপের সত্যতা অবশ্য জানা যায়নি।
অডিও রেকর্ডে আরও বলতে শোনা গিয়েছে, "রোগীদের পরিবারের লোকজনকে বোঝানো শুরু হয়। যে রোগীদের অন্য়ত্র নিয়ে যান। কিন্তু তাঁরা মুমূর্ষ রোগী নিয়ে যেতে রাজি হয় না। তখন আমি জানাই, একটা ভুয়ো মহড়া করা যাক। যেখানে অক্সিজেন বন্ধ করলে দেখা যাবে, কারা প্রাণ হারাবেন এবং আর কারা বেঁচে যাবেন। ২৭ এপ্রিল সকাল ৭টায় সকলের অগোচরে তাই ঘটে। ৫ মিনিটের জন্য হাসপাতালে অক্সিজেন বন্ধ করা হয়েছিল। ২২ জন এমন রোগীকে চিহ্নিত করা হয়, যাঁরা মারা যেতে পারেন। তাঁদের দেহ নীল হয়ে ওঠে।’’
ঘটনার পর আগ্রার জেলাশাসক প্রভু এন সিংহ জানিয়েছে, 'সে সময় ওই হাসপাতালে ৭ জন আক্রান্তের মৃত্যু হলেও অক্সিজেনের অভাবে কেউ মারা যাননি। ওই হাসপাতালে ২২ জনের মৃত্যুর খবর সত্যি নয়। তদন্ত জারি রয়েছে ।’ এই অডিও সত্যতা যাচাই করছে উত্তরপ্রদেশ প্রশাসন।

No comments:
Post a Comment