দিনহাটায় ধিক্কার মিছিল তৃণমূলের - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 27 March 2021

দিনহাটায় ধিক্কার মিছিল তৃণমূলের

 


নিজস্ব প্ৰতিনিধি, কোচবিহার: গত ২৪ শে মার্চ বিজেপির শহর মন্ডল সভাপতির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে দিনহাটা শহর। ঘটনায় দিনহাটা শহরে তৃণমূলের একাধিক দলীয় কার্যালয়ে ভাঙ্গচুর, প্রচার এর ফেস্টুন ব্যানার ছিঁড়ে ফেলার পাশাপাশি সন্ত্রাসের প্রতিবাদে দিনহাটা শহরে ধিক্কার মিছিল করলো তৃণমূল।


শুক্রবার শহরের সংহতি ময়দান থেকে এই ধিক্কার মিছিল বিভিন্ন পথ পরিক্রমা করে। এই ধিক্কার মিছিলে উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি পার্থ প্রতিম রায়, দিনহাটা বিধানসভার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ, দলের শহর ব্লক সহ সভাপতি গৌরীশঙ্কর মাহেশ্বরী, সাধারণ সম্পাদক জয়দীপ ঘোষ, তৃণমূলের শহর ব্লক সভানেত্রী মৌমিতা ভট্টাচার্য, দিনহাটা ২ নম্বর ব্লক সভাপতি বিষ্ণু কুমার সরকার সহ অনান্যরা। 


এ বিষয়ে পার্থপ্রতিম রায় বলেন- "প্রথম থেকেই বিজেপি এই আত্মহত্যাকে হত্যা বলে চালিয়ে তৃণমূলের উপর দায় চাপানোর চেষ্টা করছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।আমরা জানতে পারি সুইসাইড নোট পুলিশ উদ্ধার করেছে। 


দিনহাটার ব্যবসায়ীদের সিসিটিভি ফুটেজ যখন আমাদের কাছে আসে, আমরা দেখি যে রাত্রিবেলা ভদ্রলোক একা যাচ্ছিলেন। নির্বাচন কমিশনার এর অধীনে এখন পুলিশ প্রশাসন।


সুইসাইড নোটে যাদের নাম উঠে আসছে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না। তাদেরকে ইন্ট্রোডাকশন করা হচ্ছে না। কেন এই রহস্য উন্মোচন করা হচ্ছে না। পোস্টমর্টেম রিপোর্ট যেখানে প্রকাশ। আসলে লাশ নিয়ে রাজনীতি করা একটা প্রয়াস জারি রেখেছে বিজেপি।"

No comments:

Post a Comment

Post Top Ad