নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শুক্রবার শিলিগুড়ি, মাটিগাড়া নকশালবাড়ি এবং ফাঁসিদেওয়া আসনের বিজেপি, তৃণমূল এবং বাম কংগ্রেস জোট প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিলেন।
শিলিগুড়ির মহকুমা শাসকের কার্যালয় প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন, সকাল থেকেই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ এবং নির্বাচন কমিশন এর মধ্যে যথেষ্ট তৎপরতা লক্ষ্য করা গিয়েছে, শিলিগুড়ি আসনের বাম কংগ্রেস প্রার্থী অশোক ভট্টাচার্য, মাটিগাড়া নকশালবাড়ি আসনের বাম কংগ্রেস প্রার্থী শংকর মালাকার এবং ফাঁসিদেওয়া আসনের বাম কংগ্রেস প্রার্থী সুনীল তীরকি, একসাথে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে এসে মহকুমাশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।
অপরদিকে শিলিগুড়ির বিজেপি প্রার্থী শংকর ঘোষ, মাটিগাড়া নকশালবাড়ির বিজেপি প্রার্থী আনন্দময় বর্মন এবং ফাঁসি দেওয়ার বিজেপি প্রার্থী দুর্গা মুর্মু বিজেপি কর্মী সমর্থকদের কে সাথে নিয়ে মিছিল করে এসে মনোনয়নপত্র জমা দেন।
পিছিয়ে নেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের শিলিগুড়ির প্রার্থী ওম প্রকাশ মিশ্রাও, মাটিগাড়া নকশালবাড়ি আসনের প্রার্থী ক্যাপ্টেন নলিনী রঞ্জন রায়, এবং ফাঁসিদেওয়া আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী ছোট কিসকু শুক্রবার শিলিগুড়ি মহকুমা শাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।
যেকোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ এবং নির্বাচন কমিশনের তরফ থেকে নেওয়া হয়েছিল বাড়তি পুলিশি বন্দোবস্ত, ঢাক-ঢোল নিয়ে দলীয় পতাকা ও নানান রঙ্গে রঞ্জিত হয়ে বাম কংগ্রেস বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক এবং নেতারা মিছিল করে এসে মহকুমাশাসকের কার্যালয়ে প্রার্থীর মনোনয়নপত্র পেশ করেন।

No comments:
Post a Comment