ভোটের মুখে বিজেপিতে যোগ একাধিক নেতা কর্মীদের - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 27 March 2021

ভোটের মুখে বিজেপিতে যোগ একাধিক নেতা কর্মীদের

 


নিজস্ব প্রতিনিধি, উত্তর দিনাজপুর: ভোটের মুখে বালুরঘাটে বিজেপির জেলা কার্যালয়ে প্রাক্তন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও প্রাক্তন পঞ্চায়েত  প্রধান সহ বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে প্রায় ৫০টি পরিবার যোগদান করলো বিজেপিতে। 


যোগদান কারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার, তপন বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বুধরাই টুডু , জেলা বিজেপির সভাপতি বিনয় কুমার বর্মন সহ অন্যান্য জেলা বিজেপি নেতৃত্ব। 


জানা গেছে এদিন তপন চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নন্দদুলাল ঘোষ ও এক প্রাক্তন পঞ্চায়েত প্রধান সুনীল হেমরম সহ ৫০টি পরিবার এদিন যোগদান করেন জেলা বিজেপি কার্যালয়ে। 


পাশাপাশি শুক্রবার তপন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পরানপুরের শিবপুর এলাকায় তৃণমূল ছেড়ে দুজন তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করে। যোগদানকারী দের হাতে দলীয় পতাকা তুলে দেন তপন বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বুধরাই টুডু। 


No comments:

Post a Comment

Post Top Ad