নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: বিজেপি নেতা ললিত প্রামাণিকের গাড়ি ভাঙ্গচুরের অভিযোগ উঠলো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।
জানা গিয়েছে, শুক্রবার শীতলকুচি বিধানসভায় নির্বাচনী প্রচার শেষ করে ফেরার সময় লাল বাজার এলাকায় এক দল দুস্কৃতি তার গাড়ি আটকে দেয়।
তাকে মারধর করে এবং তার গাড়ি ভাঙ্গচুর করে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ। তারপর সেখান থেকে ললিত প্রামাণিক কে উদ্ধার করে পুলিশ।
তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করেন বিজেপি এই নেতা। বিজেপি করার অপরাধে তাঁকে তৃণমূল ভোট প্রচার করতে দিচ্ছে না বলে তিনি অভিযোগ করেন। উল্লেখ্য গত ৯ই মার্চ তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন ললিত প্রামানিক। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে শীতলকুচি থানার পুলিশ।

No comments:
Post a Comment