বাংলাদেশের ৪০০ বছর পুরোনো যশোরেশ্বরী মন্দিরে পুজো দেন প্রধানমন্ত্রী মোদি - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 27 March 2021

বাংলাদেশের ৪০০ বছর পুরোনো যশোরেশ্বরী মন্দিরে পুজো দেন প্রধানমন্ত্রী মোদি

 


নিজস্ব প্রতিনিধি, বাংলাদেশ: বাংলাদেশ সফরের দ্বিতীয় দিন সাতক্ষীরার শ্যামনগরে যশোরেশ্বরী মন্দির পরিদর্শন ও পূজা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।শনিবার সকাল ৯ টা ৫৫ মিনিট তাকে বহনকারী হেলিকপ্টার শ্যামনগরে এ সোভাবাগান মাধ্যমিক বিদ্যালয় মাঠের হ্যালিপ্যাডে অবতরণ করে। 


এরপর সাড়ে ৪০০ বছরের পুরনো যশোরেশ্বরী মন্দির পরিদর্শন করেন এবং ধর্মী রীতি অনুযায়ী পূজা দেন। পরে ধর্মীয় সম্প্রদায়ের লোকেদের সঙ্গে মতবিনিময় করেন।দিকে নরেন্দ্র মোদির আগমন উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছিল। 


যশোরেশ্বরী কালীমন্দিরের পাঁচ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বিপুলসংখ্যক পোশাকধারী পুলিশসহ দৃশ্যমান তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল।

No comments:

Post a Comment

Post Top Ad