প্রার্থী পরিবর্তনের দাবীতে আমরন অনশনে বসলেন বিজেপি কর্মীরা - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 27 March 2021

প্রার্থী পরিবর্তনের দাবীতে আমরন অনশনে বসলেন বিজেপি কর্মীরা

 


নিজস্ব প্রতিনিধি, উত্তর দিনাজপুর: আসন্ন বিধানসভা নির্বাচনে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বিধানসভা আসনের বিজেপি প্রার্থী সৌমেন রায়কে পরিবর্তন করে স্থানীয় কোনো ব্যক্তিকে প্রার্থী করার দাবীতে, শনিবার থেকে একদল বিজেপি কর্মী শহরের সুকান্ত মোড়ে আমরন অনশণ শুরু করেছে।


বিজেপির পক্ষ থেকে এই আসনে ফালাকাটার বাসিন্দা সৌমেন রায় নামে এক ব্যক্তিকে প্রার্থী করা হয়। এরপর থেকেই প্রার্থী বদলের দাবী দলের পক্ষ থেকে উঠতে থাকে।


বিক্ষুব্ধ কর্মীরা একাধিকবার এই দাবীতে রাস্তা অবরোধ থেকে শুরু করে বিক্ষোভ মিছিল করে। এরই মধ্যে প্রার্থীর স্ত্রী তার স্বামীর স্বভাব ও চরিত্রের প্রতি অভিযোগ তুলে ভিডিও  ভাইরাল করে।


প্রার্থী নিজের কেন্দ্রে ঢোকার চেষ্টা করাতে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি তার গাড়ি ভাঙচুর করে।বিজেপির জেলা কার্যালয়ে একাধিকবার বিক্ষোভ দেখানো হয়।এদিন এই বিক্ষোভ আরও বৃদ্ধি পায়।


 এদিন একদল বিজেপি কর্মী শহরের সুকান্ত মোড়ে প্রার্থী বদলের দাবীতে শহরের সুকান্ত মোড়ে আমরন অনশণ শুরু করে।তাদের দাবি যতক্ষন না তাদের প্রার্থী পরিবর্তন করা হবে না তাদের অনশন চলবে বলে জানান বিধানসভার বিজেপির কনভেনার রানা প্রতাপ ঘোষ।

No comments:

Post a Comment

Post Top Ad