দেওয়াল লিখন মুছে দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ডাবগ্রাম ফুলবাড়ী এলাকায় - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 27 March 2021

দেওয়াল লিখন মুছে দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ডাবগ্রাম ফুলবাড়ী এলাকায়

 


নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ফুলবাড়ীতে বিজেপির দেওয়াল লিখন মুছে দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভা এলাকার পশ্চিম ধনতলা গ্রামে।


শনিবার  দুপুর  ১ টা নাগাদ ফুলবাড়ীর পশ্চিম ধনতলা এলাকায় বিজেপির কর্মীরা তাদের দলীয়  প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখনের কাজ চলাকালীন, স্থানীয়   রামু বড়ুয়া নামে এক যুবক গবর দিয়ে সেই দেওয়াল লিখন মুছে দেওয়ার চেষ্টা করে।  ঘটনাকে কেন্দ্র করে এলাকায়  ব্যাপক উত্তেজনা ছড়ায় ।


বিজেপির পক্ষ থেকে অভিযোগের তির তৃণমূলের দিকে।অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ পুরোপুরি ভাবে  অস্বীকার করা হয়।


এবিষয়ে  স্থানীয় শাসকদলের উপপ্রধান জানায় সেই যুবককে কয়েকদিন আগে বিজেপির দলীয় পতাকা নিয়ে ঘুরতে দেখা গিয়েছে এলাকায়!বিজেপির কর্মীরা অবশ্য এই কথা মানতে নারাজ তারা জানায় সেই যুবক একজন তৃণমূল কর্মী।


বিজেপি কর্মীরা এই খবর পেয়ে ঘটনাস্থলে এসে সেই যুবককে ধরে এবং তাকে মারধর করা হয় বলে অভিযোগ তৃণমূলের তরফ থেকে। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় খবর নিউ জলপাইগুড়ি থানাও নির্বাচন কমিশনে। তারা ঘটনাস্থলে এসে সেই যুবককে ধরে নিয়ে যায় থানায়।

No comments:

Post a Comment

Post Top Ad