সিমেন্ট সংগ্রহ করতে গিয়ে বিদুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 10 February 2021

সিমেন্ট সংগ্রহ করতে গিয়ে বিদুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু


নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িমালগাড়িতে করে আসছিল সিমেন্ট। আর মালগাড়ির উপরে পড়ে থাকা সেই সিমেন্ট সংগ্রহ করতে গিয়েই বিদুৎপৃষ্ট হয়ে  মৃত্যু হল এক শ্রমিকের। বুধবার সকালে ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ির এনজেপি স্টেশন চত্বরে।



পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মহম্মদ রাজা। সোনাপুরের বাসিন্দা তিনি। স্টেশনে দিনমজুরের কাজ করতেন। মূলত মালগাড়িতে সিমেন্ট আসলে রাস্তায় ও মালগাড়ির উপরে পড়ে থাকা সিমেন্ট সংগ্রহ করতে দেখা যায় বহু যুবককে। আর সেই সিমেন্ট নিতে গিয়েই বিপত্তি ঘটে। উপরে থাকা বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে এসে নিমেষে ঝলসে যায় ওই যুবক। পরে স্থানীয়রা ছুটে আসে।


ঘটনার খবর পেয়ে এনজেপি থানার পুলিশ ও জিআরপির পুলিশ কর্মীরাও যান। দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এদিনই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad