দলীয় পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপি কর্মীদের - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 10 February 2021

দলীয় পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপি কর্মীদের


নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: এবার বিজেপির দলীয় পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ তুলে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন বিজেপি কর্মীরা। বুধবার এই ঘটনাটি ঘটে সোনামুখী থানার ধানশিমলা পঞ্চায়েতের জুনসুরা এলাকায়। বিজেপির অভিযোগ, রাতের অন্ধকারে তৃণমূল কর্মীরা বিজেপির পতাকা ছিঁড়ে দিয়ে তাতে আগুন লাগিয়ে দেয়। আর সে কারণে সকাল দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত বিজেপি পথ অবরোধ করে সঠিক তদন্তের দাবীতে বিক্ষোভ দেখাতে থাকে। পথ অবরোধের জেরে ব্যাপক যানজট পরিস্থিতি তৈরি হয়, রাস্তার দু'ধারে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ে একাধিক যানবাহন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় সোনামুখী থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা। 


এ বিষয়ে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপির তপশিলি মোর্চার সভাপতি দিবাকর ঘরামি বলেন , 'জুনসুরা এলাকায় বিজেপির যে পতাকা বাধা ছিল সেগুলিকে খুলে আগুন ধরিয়ে দিয়েছে কেউ বা কারা। মঙ্গলবার দুপুরে পুলিশকে জানানো হলেও পুলিশ কোনও ব্যবস্থা গ্রহণ করেনি তাই বাধ্য হয়ে আমরা পথ অবরোধে সামিল হয়েছি।' এছাড়াও তিনি বলেন, যারা পতাকা পুড়িয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, না হলে আরও বৃহত্তর আন্দোলনে নামব' এবং গোটা সোনামুখী অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি । 


তবে, স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব অবশ্য এই ঘটনার সঙ্গে তৃণমূলের কেউ জড়িত রয়েছে তা সম্পূর্ণ অস্বীকার করেন।  ধানশিমলা পঞ্চায়েত প্রধান ইউসুফ মন্ডল বলেন , 'আমাদের বিজেপির পতাকা পোড়ানোর দরকার নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেছেন, মানুষ আমাদের সাথে রয়েছে । তবে এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলেই তিনি মনে করেন । তিনি বলেন, বিজেপির নতুন ও পুরনো কর্মীদের মধ্যে এখন দ্বন্দ্ব চলছে, নিজেরাই পতাকা পোড়াচ্ছে এবং তৃণমূলের ওপর দায় চাপাচ্ছে ।

No comments:

Post a Comment

Post Top Ad