শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: বোম ফেটে গুরুতর জখম হলেন দুজন। পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ির আনাড় এলাকার ঘটনা।
এলাকার বাসিন্দা পুলিন জানার বাড়ীতে বাজি তৈরির কারখানা চলত। বুধবার সকালে দুজন বাজি বানানোর সময় হঠাৎ করে কোনও ভাবে আগুন লাগে বাজিতে। বিকট শব্দে কেঁপে উঠে গোটা এলাকা, বিস্ফোরণের জেরে বাড়ীর পাকার দেওয়াল ভেঙে যায়। উড়ে যায় টিনের চালা।
আহত দুজনকে প্রথমে কেশিয়াড়ি গ্রামীণ হাসপাতালে আনলে চিকিৎসক খড়গপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন। আহত হয়েছেন কানাই কর, রতন কর। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
বাজি তৈরির কারখানা বন্ধের দাবী তুলেছেন এলাকার মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কেশিয়াড়ি থানার পুলিশ। খড়গপুর থেকে আসে দমকল। আগুন নেভানোর কাজ করে তারা।

No comments:
Post a Comment