পদ্মের সাথে হাতের মেলবন্ধন, অধীরের নামে পড়া পোস্টার ঘিরে চাঞ্চল্য বড়ঞায় - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 10 February 2021

পদ্মের সাথে হাতের মেলবন্ধন, অধীরের নামে পড়া পোস্টার ঘিরে চাঞ্চল্য বড়ঞায়


নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ : শুভেন্দু রাজীবের পর এবার মুর্শিদাবাদে পড়ল পদ্মফুলে পোস্টার অধীরের। 'খবর এটাই তলে তলে অধীর এখন পদ্মের দলে,' এমনই পোস্টার ঘিরে এবার চাঞ্চল্যের সৃষ্টি মুর্শিদাবাদে।


শুভেন্দু রাজীবের পর এবার কি তবে অধীর! জল্পনাটা বেশ কয়েক বছর ধরেই চলছে রাজনীতির অন্দরমহলে তবে বিধানসভার সম্মুখেই অধীরের নামে ফের আবার বিজেপির সাথে হাত মিলিয়ে নির্বাচনে বিজেপিকে সমর্থনের আভাস মুর্শিদাবাদের রাজনৈতিক মহল থেকে এবার প্রকাশ্য রাস্তায়। 



মুর্শিদাবাদের বেশ কিছু প্রান্তে রাস্তার ধারে, বিভিন্ন মোড় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে পোস্টারে দেখা যাচ্ছে, খবর এটাই তলে তলে অধীর এখন পদ্মের দলে। মঙ্গলবার সকাল থেকেই এই পোস্টটার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বড়ঞা ব্লকের বিভিন্ন প্রান্তে যদিও এই কর্মকাণ্ডের পিছনে একমাত্র তৃণমূল কংগ্রেসেরই হাত রয়েছে ও তাদেরই এই কাজ বলে জানিয়েছেন বড়ঞা ব্লক কংগ্রেসের সভাপতি আজাদ মল্লিক। 



তবে তার সেই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করে বড়ঞা ব্লক যুব তৃনমূলের সভাপতি মাহে আলম জানিয়েছেন, গত নির্বাচনে অধীর রঞ্জন চৌধুরী বিজেপিতে যাওয়ার চেষ্টা করেছিলেন এবং তিনি বিজেপির হয়ে জেলায় ভোটব্যাঙ্ক তৈরি করেছেন, এটা তারই ফল। একইভাবে কংগ্রেসের অভিযোগ উড়িয়ে দিয়ে বড়ঞা বিধানসভার বিজেপি কনভেনর অমিয় দাস, বলেছেন লোকসভা নির্বাচন থেকেই অধীর বাবু বিজেপিতে আসার জল্পনা চলছে, বিধানসভাতেও সেই জল্পনা তুঙ্গে উঠেছে আর এই পোস্টার তারই ফলশ্রুতি।

No comments:

Post a Comment

Post Top Ad