নিজস্ব সংবাদদাতা, উওর ২৪ পরগনা: বৃহস্পতিবার ঠাকুরনগরে সাভা করতে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগে চরম ব্যস্ততা ঠাকুরবাড়িতে। বুধবার সকাল থেকেই ঠাকুরবাড়িতে ভিড় জমাতে শুরু করেছেন দূর-দূরান্তের মতুয়া ভক্তরা। ইতিমধ্যেই শেষ হয়েছে অস্থায়ী হেলিপ্যাডের হেলিকপ্টার মহড়ার কাজ।
প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি ঠাকুরনগরের সভা করবার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর কিন্তু শেষ মুহূর্তে বাতিল হয় সেই সভা। অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি শান্তনু ঠাকুরের পক্ষ থেকে জানানো হয়, একই মঞ্চে সভা হবে অমিত শাহের। সেইমতো ঠাকুরবাড়ি সংলগ্ন মাঠে বৃহস্পতিবার সভা করবেন অমিত শাহ।
সূত্রের খবর, অমিত শাহ পুজো দিতে পারেন ঠাকুরবাড়ির হরিচাঁদ গুরুচাঁদ মন্দিরে। বৃহস্পতিবারের সভা থেকে নাগরিকত্ব নিয়ে বার্তা দেবেন অমিত শাহ, এমনটাই আশা মতুয়াদের।

No comments:
Post a Comment