নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা: স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে মুখে বিষ ঢেলে মেরে ফেলার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মৃতের নাম রহিমা মোল্লা(২৪)। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার ঝোড়োর মোড় এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়।
মঙ্গলবার স্ত্রীকে বেধড়ক মারধর করে মুখে বিষ ঢেলে দেয় অভিযুক্ত সাইফুদ্দিন মোল্লা। ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায় সাইফুদ্দিন। সেখানেই বুধবার সকালে মৃত্যু হয়েছে রহিমার।
রহিমার পরিবারের অভিযোগ, দিনের পর দিন স্ত্রীকে অত্যাচার করতো সাইফুদ্দিন। ইদানিং বিবাহ বহির্ভূত সম্পর্কেও জড়িয়ে পড়েছিল সে। বিষয়টি জানতে পেরে সেই সম্পর্কের প্রতিবাদ করার কারণেই রহিমার উপর অত্যাচার আরও বেড়ে যায়। সেই কারণেই তাঁকে খুন করেছে সাইফুদ্দিন। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। নিহতের পরিবারের সদস্যরা সাইফুদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।

No comments:
Post a Comment