কোচবিহারে এই প্রথমবার হতে চলেছে রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসব - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 10 February 2021

কোচবিহারে এই প্রথমবার হতে চলেছে রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসব


নিজস্ব সংবাদদাতা, কোচবিহাররাজনগর কোচবিহারে ভারত সরকারের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসব হতে চলেছে। মঙ্গলবার রাজবাড়ীতে এসে সাংবাদিক সন্মেলন করে একথা জানান কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ নিশীথ প্রামানিক। 


এই প্রথমবার কোচবিহারের মতো একটি ছোট্ট শহরে এই উৎসব হতে চলেছে। তথ্য সংস্কৃতি ও সম্প্রচার মন্ত্রনালয়ের অধীনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বলে জানা গিয়েছে। কোচবিহারের প্রানপুরুষ ঠাকুর পঞ্চানন বর্মার জন্মজয়ন্তীকে সামনে রেখে এই উৎসবের সূচনা হবে। আগামি ১৪, ১৫, ১৬ ফেব্রুয়ারী এই উৎসব হতে চলেছে। 

 

প্রসঙ্গত, কোচবিহারের ঐতিহ্য ও সারা ভারতের বিভিন্ন জায়গার কৃষ্টিকে সাধারনের সামনে তুলে ধরার লক্ষ্যকে সামনে রেখে এই মহাউৎসব হতে চলেছে। এই উৎসবে রাজ্যস্তরের শিল্পীরা অংশগ্রহণ করবে বলে জানা গেছে। পাশাপাশি দেশের বিভিন্ন হারিয়ে যাওয়া সংস্কৃতি তুলে আনার জন্যই এই উৎসব বলে জানা গিয়েছে। এই উৎসবে উপস্থিত থাকবেন বিখ্যাত সংগীত বিশারদ কৈলাশ খের।

No comments:

Post a Comment

Post Top Ad