নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: বৃহস্পতিবার কোচবিহারে রাসমেলার মাঠে পরিবর্তন যাত্রার সূচনা করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অসম রাজ্য থেকে হেলিকপ্টারে কোচবিহার বিমান বন্দরে নামবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপর বিমান বন্দরে থেকে কোচবিহার মদনমোহন মন্দিরে পুজো দেবেন। তারপর সেখান থেকে রাস মেলার মাঠ সংলগ্ন এলাকায় মনীষী পঞ্চানন বর্মার মূর্তিতে মালা দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখান থেকে কোচবিহার রাসমেলার মাঠে অমিত শাহ জনসভা করবেন। তারপর উত্তরবঙ্গের পরিবর্তন যাত্রার সূচনা করবেন বলে বিজেপি সূত্রের খবর।
অমিত শাহ র এই কর্মসূচিতে কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন্ , দিলীপ ঘোষ ও রাহুল সিনহা সহ পশ্চিমবঙ্গ বিজেপির একাধিক নেতৃত্ব উপস্থিত থাকবেন বলে বিজেপি সূত্রের খবর। অমিত শাহর কর্মসূচিকে সফল করতে লক্ষাধিক জমায়েতের উদ্দেশ্যে ময়দানে নেমেছে গেরুয়া শিবির। এই কর্মসূচিতে কোচবিহারের রাজবংশী আবেগকে মান্যতা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নারায়ণের নারায়ণী সেনা ঘোষণা করার বিষয়ে আশাবাদী কোচবিহারের সংসদ নিশীথ প্রামানিক।
উত্তরবঙ্গের চতুর্থ পরিবর্তন যাত্রায় ২২ দিন ধরে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় পরিক্রমা করে মালদায় সমাপ্তি ঘটবে এই পরিবর্তন যাত্রার। এই পরিবর্তন যাত্রার কর্মসূচিকে কেন্দ্র করে কোচবিহার রাসমেলার ময়দানে প্রায় লক্ষাধিক মানুষ যোগ দেবেন বলে বিজেপি সূত্রের খবর। তবে আগামী বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের এই পরিবর্তন যাত্রা জনমানষে কতটা প্রভাব ফেলবে সেই দিকে তাকে রাজনৈতিক মহল।

No comments:
Post a Comment