পাখির চোখ একুশের নির্বাচন; আদিবাসী ভোট ব্যাঙ্ক গড়তে বিশেষ উদ্যোগ শাসক শিবিরের - pcn page old

Post Top Ad

Post Top Ad

Thursday, 18 February 2021

পাখির চোখ একুশের নির্বাচন; আদিবাসী ভোট ব্যাঙ্ক গড়তে বিশেষ উদ্যোগ শাসক শিবিরের

 



নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার: সামনেই বিধানসভা নির্বাচন, আর একেই পাখির চোখ করে ময়দানে নেমেছে সকল রাজনৈতিক দলগুলি, বাদ নেই শাসক শিবিরও। সেই লক্ষ্যেই আদিবাসী সম্প্রদায়ের মানুষদের ভোট টানতে উদ্যোগী হল শাসক শিবির। দলের উদ্যোগে আদিবাসী সাংগঠনিক সভা অনুষ্ঠিত হল কুমারগ্রাম ব্লকের বারবিশার রাধানগরে। 



বুধবার বিকেলে রাধানগর বিএফপি স্কুল প্রাঙ্গণে ঐ সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের এসটি সেলের রাজ্য সাধারণ সম্পাদক তথা দলের আলিপুরদুয়ার জেলা কোর কমিটির সদস্য লুইস কুজুর, তৃণমূল কংগ্রেস নেতা প্রদীপ দাস সহ অন্য নেতৃত্বরা। সভা শুরুর আগে স্থানীয় আদিবাসী শিল্পীরা নেতৃত্বদের নাচের মাধ্যমে বরণ করে নেন। আদিবাসী সম্প্রদায়ের মানুষদের বিভিন্ন দাবী-দাওয়া নিয়ে এদিনের সভায় বক্তব্য রাখেন নেতৃত্বরা। 



তৃণমূল কংগ্রেস নেতা লুইস কুজুর বলেন, ‘এর আগে কুমারগ্রাম বিধানসভার মারাখাতা, পানবাড়ি, কামাখ্যাগুড়ি ও তেলিপাড়া - এই ৪টি স্থানে এই ধরনের সভা করা হয়েছে। এদিন রাধানগরে সভা করা হল। মোট ৫টি সভা করা হল। ২০১১ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষদের জন্য রাজ্য সরকার যেসব কাজ করেছে, সেগুলি নিয়ে আদিবাসী সাংগঠনিক সভায় আলোচনা করা হয়েছে।’

No comments:

Post a Comment

Post Top Ad