নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার: ১৭ই ফেব্রুয়ারি ছিল ৩২তম পথ নিরাপত্তা মাসের শেষ দিন। আর এই শেষ দিনে কুমারগ্রাম ব্লকের বারবিশায় হেলমেট বিলির মধ্য দিয়ে বাইক চালকদের সচেতন করল ট্রাফিক পুলিশ।
বুধবার দুপুরে বারবিশা চৌপথীতে বারবিশা ট্রাফিক গার্ডের তরফে এই সচেতনতামূলক কর্মসূচি করা হয়েছে। উপস্থিত ছিলেন বারবিশা ট্রাফিক গার্ডের ওসি সুনীলকুমার রায়, ট্রাফিক গার্ডের আধিকারিক সৃজন মোচারি সহ অন্য পুলিশ কর্মীরা। হেলমেটবিহীন বাইক চালকদের হাতে হেলমেট তুলে দিয়ে তাদের সচেতন করেন ট্রাফিক পুলিশের আধিকারিক ও কর্মীরা। হেলমেট ছাড়াও বাইক চালকদের হাতে তুলে দেওয়া হয়েছে সচেতনতামূলক লিফলেট। দুর্ঘটনা রুখতেই পুলিশের তরফে ওই কর্মসূচি করা হয়েছে।
বারবিশা ট্রাফিক গার্ডের ওসি সুনীল কুমার রায় বলেন, ‘১৮ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত ৩২তম পথ নিরাপত্তা মাস উদযাপন করা হয়েছে। দুর্ঘটনা রুখতে ট্রাফিক আইন মেনে যানবাহন চালানোর জন্য বিভিন্ন স্থানে চালকদের সচেতন করা হয়েছে। ৩২তম পথ নিরাপত্তা মাসের শেষ দিনে বারবিশা চৌপথীতে হেলমেট বিলি করা হয়েছে।’
ট্রাফিক পুলিশের এভাবে সচেতন বার্তা দেওয়ার পরেও তা কী আদৌ আমজনতা সেই সচেতন বার্তা মেনে চলবেন! কতটা এড়ানো যাবে অযাচিত দুর্ঘটনা!- তার উত্তর সময় দেবে।

No comments:
Post a Comment