নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার: ডিওয়াইএফআই নেতা মইদুল ইসলাম মিদ্যার মৃত্যুর সঠিক তদন্ত এবং দোষীদের শাস্তির দাবীতে কুমারগ্রাম থানার সামনে বুধবার বিক্ষোভ প্রদর্শন করল ডিওয়াইএফআই। জানা গিয়েছে, ডিওয়াইএফআই-এর কুমারগ্রাম পূর্ব ও পশ্চিম লোকাল কমিটির উদ্যোগে ওই কর্মসূচি করা হয়েছে। বিক্ষোভ শেষে এদিন কুমারগ্রাম বাজারে একটি পথসভারও করা হয়। সেখানে বক্তব্য রাখেন ডিওয়াইএফআই নেতৃত্বরা।
এছাড়াও এদিন কুমারগ্রামে একটি মিছিলও করা হয়। উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই-এর আলিপুরদুয়ার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ভাস্কর গাঙ্গুলী, অর্চিস্মাণ গাঙ্গুলি, সংগঠনের নেতা পার্থসারথী রায় সহ অন্যান্য নেতৃত্বরা।
ডিওয়াইএফআই-এর আলিপুরদুয়ার জেলা সম্পাদকমণ্ডলীয় সদস্য ভাস্কর গাঙ্গুলী বলেন, ‘১০ টি বাম ছাত্র-যুব সংগঠনের ডাকে নবান্ন অভিযানের শান্তিপূর্ণ মিছিলে পুলিশি আক্রমণে শহীদ হন মইদুল ইসলাম। তার মৃত্যুর সঠিক তদন্ত এবং দোষীদের শাস্তির দাবী করছি।’

No comments:
Post a Comment