করোনা মুক্ত হয়ে রাজ্যবাসীর উদ্দেশ্যে বিজেপি নেতার বার্তা - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 24 October 2020

করোনা মুক্ত হয়ে রাজ্যবাসীর উদ্দেশ্যে বিজেপি নেতার বার্তা


নিজস্ব প্রতিনিধি, কলকাতাবাড়ীতে বসে টিভি দেখুন, কারও প্ররোচনায় পা দিয়ে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরবেন না। করোনা মুক্ত হয়েই রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা দিলেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। তিনি এখন নিজের বাড়ীতেই হোম আইসলেশনে আছেন বলেও জানান।


নবান্ন অভিযানের পরেই শারীরিক অসুস্থতা বোধ করায় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়কে। এর পর ১০ দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার ছুটি পান তিনি। এরপরেই এদিন এক ভিডিও বার্তায় তিনি জানান, এখন বাড়ী গিয়ে ২০ দিন হোম আইসোলেশনে থাকতে হবে। বিভিন্ন টেস্ট হবে, তখনই জানা যাবে করোনাভাইরাসের জন্য তাঁর অন্য কোনও অঙ্গের ক্ষতি হয়েছে কি না। 


তিনি আরও জানান, তাঁর এমনিতেই ফুসফুসের রোগ ছিল। তাঁকে তাই অক্সিজেন নিতে হয়েছে। নিতে হয়েছে কড়া স্টেরয়েড। তাই বর্তমানে তাঁর ব্লাড সুগার অনেক বেড়ে গেছে। এই রোগ সম্পর্কে কেউ কিছু জানে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিছু এক্সপেরিমেন্টাল ড্রাগ নিয়ে এসেছে চিকিৎসার জন্য। এই রোগ কোথা থেকে এসেছে, তাও কেউ জানে না। 


এরপরেই নাম না করে রাজ্য সরকারকে নিশানা করে তিনি বলেন, "কারও প্ররোচনায় ঠাকুর দেখতে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরবেন না। আমরা হয়ত সারা বছর শারোদৎসবের জন্য অপেক্ষা করে থাকি। কিন্তু একবছর ঠাকুর না দেখলে কিছু ক্ষতি হবে না। যারা এইসময় কিছু রোজগার করেন, তাদের ক্ষতি মেনে নিয়েও অনুরোধ, এই সময় সতর্ক না হলে জীবন চলে যেতে পারে। তাই সবাই যেন মাস্ক পড়ুন। স্যানিটাইজার ব্যবহার করুন। ভিড় এড়িয়ে চলুন।

No comments:

Post a Comment

Post Top Ad