তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে বস্ত্র বিতরণ অনুষ্ঠান জটেশ্বরে - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 24 October 2020

তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে বস্ত্র বিতরণ অনুষ্ঠান জটেশ্বরে


নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার: সপ্তমীর সকালে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ফালাকাটা ব্লকের জটেশ্বরের বিভিন্ন এলাকায় নতুন বস্ত্র বিতরণ করা হল। শুক্রবারের ওই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের আলিপুরদুয়ার জেলার সাধারণ সম্পাদক দেবজিৎ পাল, ছিলেন তৃনমূল নেতা পঙ্কজ কুমার রায় সহ অনেকেই। 

জানা গিয়েছে, এদিন মোট ৬২ টি পরিবারের হাতে নতুন শাড়ি তুলে দেওয়া হয় তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে। এদিন তৃণমূল যুব কংগ্রেসের আলিপুরদুয়ার জেলার সাধারণ সম্পাদক দেবজিৎ পাল জানান, "জটেশ্বরের আশপাশ এলাকার মোট ৬২ টি পরিবারের হাতে তুলে দেওয়া হয় নতুন শাড়ি। এদিন করোনা পরিস্থিতির মধ্যে সব রকম সাবধানতা অবলম্বন করে প্রত্যেকের বাড়ী বাড়ী গিয়ে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র গুলি। 

তিনি আরও জানান, কোন মতেই ভিড় করা যাবে না। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, মাস্ক পড়তে হবে, স্যানিটাইজার ব্যবহারও যথারীতি করতে হবে সকলকে। মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দেওয়া হয় এদিন।"

No comments:

Post a Comment

Post Top Ad