নিজস্ব সংবাদদাতা, মালদা: জাতীয় সড়ক অবরোধ করে তৃণমূলের সভা। বিপাকে নিত্যযাত্রী থেকে সাধারণ যাত্রীরা। ঘটনাটি ঘটেছে মালদা গাজোল থানা এলাকায়। ঘটনায় কটাক্ষ বিজেপির।
রবিবার ছিল গাজোল এলাকায় যোগদান কর্মসূচি। সেই কর্মসূচিতে জাতীয় সড়ক অবরোধ করে স্বয়ং বিধায়ক দিপালী বিশ্বাসের নেতৃত্বে এই কর্মসূচির আয়োজন করা হয়। যার জেরে ৩৪ নম্বর জাতীয় সড়কের একটি লেন পুরোপুরি বন্ধ হয়ে যায়। গাজোলের বিধায়ক দিপালী বিশ্বাস জানান, আমরা জাতীয় সড়কের ওপর কোন সভা করিনি। লোক বেশি হয়ে যাওয়ার কারণে রাস্তার ওপর লোক দাঁড়িয়ে গিয়েছিল।
জেলা বিজেপির সহ সভাপতি অজয় গাঙ্গুলী বলেন, 'এটাই তৃণমূলের সংস্কৃতি। জাতীয় সড়ক অবরোধ করে মঞ্চ বেঁধে সভা করা তাদের কাজ। এরা মানুষের জন্য কাজ করে না। আমরা মিছিল-মিটিং, সভা করলে তার অনুমতি দেওয়া হয় না, মঞ্চ ভেঙে দেওয়া হয়। সাধারণ মানুষ যাতে অসুবিধায় পড়ে এটাই তারা চায়।

No comments:
Post a Comment