একুশের বিধানসভায় উত্তরবঙ্গের সমস্ত বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিতে চলেছে কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেড - pcn page old

Post Top Ad

Post Top Ad

Sunday, 20 September 2020

একুশের বিধানসভায় উত্তরবঙ্গের সমস্ত বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিতে চলেছে কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেড


নিজস্ব সংবাদদাতা, মালদাআগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ঘর সাজাতে চাইছে কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেড। একুশের বিধানসভায় উত্তরবঙ্গের সমস্ত বিধানসভা কেন্দ্র গুলোতে প্রার্থী দিতে চলেছে কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেড। এদিন একটি সাংগঠনিক সভায় এমনটাই জানালেন কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেডের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুভাষ বর্মন। এদিন মালদা জেলা কমিটির ডাকে কর্মীদের নিয়ে একটি বৈঠক করা হল মালদার বামনগোলা পাকুয়াহাটে এলাকায়।

২১-এর বিধানসভা নির্বাচন হতে চলেছে। এই নির্বাচনকে কেন্দ্র করে একাধিক দলের পাশাপাশি মালদহের সর্বপ্রথম কামতাপুর পিপলস পার্টির ইউনাইটেডের তরফ থেকে কামতাপুরী কর্মীদের নিয়ে একটি বৈঠক হয়। এদিনের ওই বৈঠকে উপস্থিত ছিলেন কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেডের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুবোধ বর্মন, মালদা জেলা কমিটির সভাপতি নির্মল সরকার, দলের বর্ষীয়ান নেতা হেমন্ত বর্মন সহ অন্যান্য নেতাকর্মীরা। 

সভায় উপস্থিত মালদা জেলা কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেডের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুভাষ বর্মন জানান, এদিন কামতাপুর পিপলস পার্টির কর্মীদের নিয়ে বৈঠক করা হয়। পাশাপাশি আগামী ২১-এর বিধানসভা নির্বাচনে গোটা উত্তরবঙ্গ থেকে কামতাপুর পিপলস পার্টি এবার লড়াইয়ে নামতে চলেছে। উত্তরবঙ্গের সব কটি বিধানসভাতে প্রার্থী দেওয়ার কথা জানান তিনি।

No comments:

Post a Comment

Post Top Ad