রাজ্যের মাদ্রাসা গুলি নিয়ে বিস্ফোরক মন্তব্য সায়ন্তনের - pcn page old

Post Top Ad

Post Top Ad

Sunday, 20 September 2020

রাজ্যের মাদ্রাসা গুলি নিয়ে বিস্ফোরক মন্তব্য সায়ন্তনের


নিজস্ব সংবাদদাতা, কোচবিহার আজ আলিপুরদুয়ারে বিজেপির কার্যকারিণী সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় অংশ নেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। সেই সভায় অংশ নেওয়ার পর তিনি মাথাভাঙ্গায় দলের এক কর্মী সভাতে যোগদান করেন। 

কোচবিহারের মাথাভাঙ্গাতে এসে তিনি বললেন, 'বিজেপি ক্ষমতায় এলে কোন জেহাদি তৈরির কারখানা রাজ্যে চলতে দেব না। পশ্চিমবঙ্গের সীমান্ত জায়গায় ব্যাঙের ছাতার মত মাদ্রাসা তৈরি হয়েছে। সব মাদ্রাসা নয় তবে অধিকাংশ মাদ্রাসাকে এখন গ্রামের লোক লাদেনের পাঠশালা বলছে। এই আতঙ্কবাদের ফলে মুসলিম সমাজ ক্ষতিগ্রস্থ হচ্ছে। বিজেপি এসব চলতে দেবে না।'   

মাথাভাঙ্গার পাড়াডুবিতে দলের কর্মীসভাতে যোগদানের আগে  এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের মাদ্রাসা গুলি নিয়ে এভাবে কটাক্ষ করেন তিনি।


No comments:

Post a Comment

Post Top Ad