পঞ্চায়েতের উপ পুরপ্রধানের পদত্যাগের দাবীতে সরব তৃণমূল ব্লক ও জেলা প্রশাসন - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 18 August 2020

পঞ্চায়েতের উপ পুরপ্রধানের পদত্যাগের দাবীতে সরব তৃণমূল ব্লক ও জেলা প্রশাসন


নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরপঞ্চায়েতের উপপুরপ্রধান পর পর পঞ্চায়েতের ৬ টি মিটিংয়ে অনুপস্থিত থাকায় তার পদত্যাগ ও সেই আসনে পুনরায় নির্বাচনের দাবী জানালো তৃণমূল কংগ্রেস ব্লক প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসন। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের বরুনা গ্রাম পঞ্চায়েতের বিজেপির উপ প্রধান ননী গোপাল মন্ডলের বিরুদ্ধে এমনই দাবীতে সরব হয়েছে বরুনা অঞ্চল তৃণমূল কংগ্রেস।

এদিন কালিয়াগঞ্জের বিধায়ক তপণ দেবসিংহের উপস্থিতিতে  তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি খাবির বরুনা গ্রাম পঞ্চায়েতের অধিন মহাপুর মোড়ের দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে জানান, ১৯৯৩ পঞ্চায়েতের আইন অনুসারে পঞ্চায়েতের মেম্বার, প্রধান, উপ প্রধান পরপর তিনটি মিটিংয়ে উপস্থিত না হলে এবং যথার্থ কারণ না জানালে তার সদস্য পদ চলে যাবে। সেখানে দাঁড়িয়ে বিজেপি পরিচালিত বরুনা গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান ননীগোপাল মন্ডল পরপর ৬ টি মিটিংয়ে অনুপস্থিত হয়েছেন। তাই তার সদস্য পদ খারিজ করে পুনরায় নির্বাচনের দাবী জানিয়ে ব্লক অফিস ও জেলা প্রশাসনে লিখিত ভাবে জানানো হয়েছে।

প্রাথমিক ভাবে জানা গেছে উপ প্রধান এলাকার এক মহিলাকে শালিসি সভায় চোর অববাদ এবং অর্থ জরিমা করেন, তার অপবাদে সেই মহিলা আত্মহত্যা করে ।মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে উপ প্রধান বেশ কিছুদিন জেলে ছিলেন, সদ্য জামিনে বেরিয়ে এসেছেন। আব্দুল খাবির বলেন, 'সেটি আমাদের দেখার বিষয় নয়, তিনি পরপর ৬ টি পঞ্চায়েতের মিটিংয়ে অনুপস্থিত ছিলেন সেই কারণে আজ বরুনা পঞ্চায়েতে মিটিং বাতিল করে। এদিনের সাংবাদিক সম্মেলনে বিধায়ক তপণ দেবসিংহ ছাড়াও উপস্থিত ছিলেন অঞ্চল তৃণমূল নেতা বিশ্বজিৎ দেবসর্মা, তৃণমূল নেতা বাপ্পা সরকার, পঞ্চায়েত সদস্য মনিন্দ্র রায় সহ অন্যান্যরা।


No comments:

Post a Comment

Post Top Ad