স্থানীয় সুত্রে জানা গিয়েছে শনিবার সকালে ১নম্বর গ্রাম পঞ্চায়েতের জামুরভিটা এলাকার বাসিন্দা মানিক বিশ্বাস তার বন্ধুদের সাথে মহানন্দা নদীতে মাছ ধরতে যায়। হঠাৎ তার বন্ধুরা লক্ষ্য করে মানিক নদীর ধারে নেই। এরপর তারা খোঁজা খুঁজি শুরু করে। কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যায় না।
স্থানীয়রা নিজেদের উদ্যোগে মহানন্দা নদীতে নেমে শুরু করে তল্লাশি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এনজেপি থানার পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত এখন মানিকের কোন খোঁজ পাওয়া যায় নি।

No comments:
Post a Comment