স্বাধীনতা দিবসের দিনেই জেল ভরো আন্দোলনে সামিল হল বিজেপি - pcn page old

Post Top Ad

Post Top Ad

Sunday, 16 August 2020

স্বাধীনতা দিবসের দিনেই জেল ভরো আন্দোলনে সামিল হল বিজেপি


নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরস্কুলছাত্রী মাম্পি সিংহ ও বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যু তদন্তে সিবিআই তদন্ত দাবী করে বিজেপির জেল ভরো আন্দোলন। চোপড়ার স্কুলছাত্রী মাম্পি সিংহ ও হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবীতে শনিবার উত্তর দিনাজপুরে জেল ভরো আন্দোলনে সামিল হল বিজেপি। 

স্বাধীনতা দিবসের দুপুরে বিজেপির ডাকে রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, চোপড়া, ইসলামপুর, ডালখোলা, হেমতাবাদ সহ উত্তর দিনাজপুরের সমস্ত থানা এলাকায় পথ অবরোধ ও জেল ভরো আন্দোলন হয়।

বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীর নির্দেশে এই পথ অবরোধ ও জেল ভরো আন্দোলনে সামিল হয়েছিলেন দলের বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব। পুলিশ ঠান্ডা মাথায় শনিবার বিজেপির এই জেল ভরো কর্মসূচী সামাল দেয়। ফলে বিজেপি - পুলিশ কোন অশান্তির ঘটনা সামনে আসেনি।  


No comments:

Post a Comment

Post Top Ad