দোকানপাট, হাটবাজার সব বন্ধ। পথে নামেনি কোন যানবাহন। শহরের বিভিন্ন এলাকায় চলছে পুলিশি টহল ।আলিপুরদুয়ারে যে হারে সংক্রমন বাড়ছে তাতে মানুষ এই লকডাউনকে মান্যতা দিয়ে ঘরবন্দী। ব্যবসায়ীরাও দোকানপাট বন্ধ রেখেছেন। যদি রাজ্য সরকারের করা এই লকডাউন বৃদ্ধি পায় তাতেও আপত্তি নেই ব্যবসায়ীদের।
তবে কিছু উৎসুক লোকজন লকডাউন দেখার জন্য ঘর থেকে বের হয়েছেন। এরই মধ্যে একজন হলেন শঙ্কর সাহা। লকডাউনে বাইরে কেন বেরিয়েছেন জানতে চাইলে তিনি জানান, লকডাউনে ঘরে বসে একদমই ভালো লাগছে না। কালও তিনি বেরোননি। তাই আজ লকডাউন কেমন হচ্ছে, তাই দেখতেই না কি তিনি পথে নেমেছেন।

No comments:
Post a Comment