স্বাধীনতা দিবসে অসাধারন বার্তা তুলে ধরল বৈশাখী উৎসব কমিটি - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 15 August 2020

স্বাধীনতা দিবসে অসাধারন বার্তা তুলে ধরল বৈশাখী উৎসব কমিটি


নিজস্ব সংবাদদাতাদেশের অন্য সব  ক্লাব, সংগঠনের মত ৭৪ তম স্বাধীনতা দিবস পালন করলো অশোকনগর আশ্রাফাবাদ বৈশাখী উৎসব কমিটি। কিন্তু তারা দেশের সব থেকে বড় উৎসবে সামাজিক কর্মকাণ্ড হিসাবে আলাদা বার্তা তুলে ধরলো। 

করোনা আবহের মধ্যে ডেঙ্গু রোধে সচেতনতার বার্তা নিয়ে করলো প্রচারাভিযান। সেই  সাথে করোনা ভাইরাসের কারণে চারিদেকে দেখা দিচ্ছে অমানবিক সব ছবি। সেই বিষয়ে, যিনি করোনা রোগীকে নিজের গাড়িতে নিয়ে যান, জরুরী পরিষেবা গাড়ি ও যখন অমিল, সেই সময় মানবধিকার কর্মী সুপ্রিয় ভৌমিক এগিয়ে সব সমস্যার সমাধান করে দেন। তাকে সংবর্ধনা প্রদান করে তারা।

সেই সাথে মাস্ক বিতরন এবং আজকের শৈশব জীবন করোনা ভাইরাসের কারনে গৃহবন্দী, স্কুলে যেতে পারছে না, এমনকী স্বদেশ চেতনা জাগাতে তাদের খাম বন্দী মনীষীদের ছবি তুলে দেওয়ার কর্মসূচী গ্রহণ করা হয়।

এতে এলাকার শিশুদের পাশাপাশি অভিভাবকরাও ভীষনভাবে খুশি। বৈশাখী উৎসব কমিটি'র এই কর্মকাণ্ডের সামিল হন রবীন, সুজয়, রাজেশ, তপন, অনিমেশ ও বিট্টু‌। এলাকার এই যুব সমাজ ভীষনভাবে সারা বছর ধরে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড করে থাকে।

No comments:

Post a Comment

Post Top Ad