রাজ্য সরকারের সমালোচনায় মুখর রাজ্যপাল - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 15 August 2020

রাজ্য সরকারের সমালোচনায় মুখর রাজ্যপাল


নিজস্ব সংবাদদাতাগান্ধী মূর্তি পাদদেশে দাঁড়িয়ে রাজ্য সরকারের সমালোচনায় মুখর রাজ্যপাল জগদীপ ধনখর। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে গান্ধী মূর্তিতে মাল্যদান করে গণতন্ত্রের পাঠ শেখানোর জন্য রাজ্য সরকার কে ফের বিঁধলেন তিনি। 

তিনি বলেন, পশ্চিম বাংলায় গণতন্ত্র সেইদিনই স্থাপিত হবে যেদিন বাংলা রাজনৈতিক হিংসা মুক্ত হবে। রাজ্য নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হবে। খুনোখুনির রাজনীতি শেষ হবে। সরকারের পাশাপাশি প্রশাসনকেও এক হাত নিয়ে তার হুঁশিয়ারি যে, পুলিশ আমলাদেরও রাজনৈতিক বন্ধন মুক্ত হয়ে নিরপেক্ষ হতে হবে। 

পাশাপাশি এদিন তিনি কেন্দ্রীয় সরকারের জাতীয় শিক্ষা নীতিকে সমর্থন করে সরকারের পদক্ষেপের  প্রশংসা করেন। দেশ সঠিক নেতৃত্বে, সঠিক দিশায় অগ্রসর হচ্ছে বলে জানান তিনি। এদিন স্ত্রী সহ গান্ধী মূর্তির অনুষ্ঠানে যোগ দেন তিনি। তাকে স্বাগত জানানোর জন্য হাজির ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন সহ প্রশাসনের আধিকারিকরা। 

No comments:

Post a Comment

Post Top Ad