স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শিলিগুড়ি সানরাইজ ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 15 August 2020

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শিলিগুড়ি সানরাইজ ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ


নিজস্ব প্রতিবেদন:  দেশের অন্য সব  ক্লাব, সংগঠনের মত ৭৪ তম স্বাধীনতা দিবস পালন করলো শিলিগুড়ি সানরাইজ ফাউন্ডেশন। তবে এটি কোনও ক্লাব নয়, নেশা মুক্তি কেন্দ্র ও স্বেচ্ছাসেবী সংস্থা। আর সকলের মতো এই সংস্থাও করোনার এই দুর্দিনে সাধারন মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। এর আগেও তারা জনসাধারনের হাতে  মাস্ক, স্যানিটাইজার সহ যাবতীয় সামগ্রী তুলে দিয়েছে।

আজ স্বাধীনতা দিবস উপলক্ষ্যেও তারা এক বিশেষ উদ্যোগ নিল। আজ তারা কোভিড-১৯ যোদ্ধা, যেমন পুলিশ, ফায়ার ব্রিগেড ও ইলেক্ট্রিসিটি বোর্ডের কর্মীদের অ্যাপ্রিসিয়েশন ব্যাচ, সার্টিফিকেট প্রদান করে। 

সেই সাথে এইসকল যোদ্ধাদের হাতে তুলে দেওয়া হয় মাস্ক, স্যানিটাইজার ও সফট ড্রিন্ক‌সের বোতল। এর পাশাপাশি, সমস্ত যোদ্ধাদের তাঁদের নিরলস পরিশ্রমের জন্য শিলিগুড়ি সানরাইজ ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ  জ্ঞাপন করা হয়।

No comments:

Post a Comment

Post Top Ad