করোনা আক্রান্ত মৃতদেহ নিয়ে সমস্যা? সরাসরি জানান ফিরহাদকে - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 28 July 2020

করোনা আক্রান্ত মৃতদেহ নিয়ে সমস্যা? সরাসরি জানান ফিরহাদকে



নিজস্ব প্রতিনিধিএবার থেকে সরাসরি "9830037492" নম্বরে হোয়াটসঅ্যাপ করা যাবে ফিরহাদ হাকিমকে। হোয়াটসঅ্যাপ করে জানানো যাবে খবর। যদি শহর কলকাতায় কোথাও করোনা পজেটিভ কোন ব্যক্তি মৃত অবস্থায় পড়ে থাকে সে খবর তাকে জানানো যাবে বলে জানিয়েছেন তিনি।

এর পাশাপাশি তিনি জানিয়েছেন, আগামী শুক্রবার থেকে কলকাতা পৌরসভার পৌর কর্মীদের আর্সেনিক এলবাম দেওয়া হবে। সেই ব্যক্তি ও তার পরিবারের জন্য এবং শুক্রবার থেকে সোযাব টেস্ট করা হবে সমস্ত পুরোকর্মীদের । রক্সি সিনেমার সামনে হবে এই টেস্ট। সকাল 10 টা থেকে 12 টা পর্যন্ত চলবে এই টেস্ট। এর পাশাপাশি তিনি জানিয়েছেন, এদিন আলিপুরে কনটেন্টমেনট জোনের সংখ্যা কমেছে । বোর 3 তে বেড়েছে । কিন্তু অন্যদিকে সেফ হোম নিয়ে তিনি বলেন আনন্দপুরে সেফ হোম করা হয়েছে তাতে 400 থেকে 700 বেড করা হবে এবং 50টি বেড থাকবে যারা সামনের লাইনে দাঁড়িয়ে কাজ করছেন তাদের জন্য ।

এছাড়া তিনি আরও জানিয়েছেন, আগামী শুক্রবার থেকে শুরু হবে  পালস অক্সিমিটার টেস্ট। যার মাধ্যমে মানুষের শরীরে অক্সিজেনের মাত্রা বোঝা যাবে । ইতিমধ্যে 1000 টি পালস অক্সিমিটার বিভিন্ন বোরতে দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। এর সঙ্গে সোযাব টেস্ট ও অ্যান্টিজেন টেস্ট করা হবে বলে তিনি জানান।

No comments:

Post a Comment

Post Top Ad