কলকাতায় শুরু হল নতুন নিয়মে র‌্যাপিড টেস্ট - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 28 July 2020

কলকাতায় শুরু হল নতুন নিয়মে র‌্যাপিড টেস্ট



নিজস্ব প্রতিনিধি, কলকাতাআইসিএমআর-এর নির্দেশ অনুযায়ী কলকাতায় শুরু হল র‌্যাপিড টেস্ট। নতুন কিটে একসঙ্গে ৮ জনের পরীক্ষা করা সম্ভব হবে। এক্ষেত্রে রিপোর্টও আসবে চটজলদি। মাত্র ৪০ মিনিটেই টেস্টের ফল মিলবে বলে জানিয়েছেন পুরসভার প্রশাসক মন্ডলীর অন্যতম সদস্য অতীন ঘোষ। এই নতুন নিয়মের র‌্যাপিড টেস্ট কলকাতায় প্রথম বলে জানিয়েছেন তিনি।

এদিন অতীন ঘোষ জানান, 'এই নতুন নিয়মের র‌্যাপিড টেস্ট চালু হয়েছে প্রাথমিক ভাবে। আরটিপিসিআরে যেমন লালা রস নমুনার পরীক্ষা হয়, তার সঙ্গেই পাশাপাশি চলবে র‌্যাপিড টেস্টও।' অল্প কিছুদিনের মধ্যেই ১৬টি বরোতে পাকাপাকি ভাবে র‌্যাপিড টেস্ট কেন্দ্র গড়ে তোলা হবে বলে জানা গিয়েছে। এই কেন্দ্রগুলিতে প্রতিদিন গড়ে ৫০টি করে টেস্ট করা যাবে বলে জানিয়েছেন অতীন ঘোষ।

পুরসভা সূত্রে খবর, প্রথম অবস্থায় পঞ্চাশটি করে টেস্ট করা হলেও ধীরে ধীরে বাড়ানো হবে টেস্টের পরিমাণ। সম্পূর্ণ‌ পরিকাঠামো গড়ে উঠলে প্রত্যেক বরোতে এডমিনের ৪০০ জনের নমুনা পরীক্ষা করা সম্ভব হবে। একইভাবে ১৬টি বরোতে প্রত্যেকদিন গড়ে ৬৪০০ জনের নমুনা পরীক্ষা করা সম্ভব হবে। এই পরীক্ষার ফলে সহজেই সংক্রমিতদের খুঁজে পাওয়া সম্ভব হবে। ফলে গোষ্ঠী সংক্রমণ অনেকটাই রোখা যাবে বলে আশাবাদী পুরকর্তৃপক্ষ।

প্রসঙ্গত, কয়েক মাস আগে বেলগাছিয়াতে প্রাথমিকভাবে শুরু হয়েছিল র‌্যাপিড টেস্ট। যদিও কেন্দ্রের নির্দেশে কিছুদিন পরে তা বন্ধ হয়ে যায়। তবে সেই টেস্টের নিয়ম ছিল আলাদা। কিটের মান নিয়ে সংশয় দেখা যেতে সেসময়ের টেস্ট বন্ধ করার নির্দেশ দেয় কেন্দ্র। পরে নতুন করে কিট পাঠায় আইসিএমআর। নতুন কিট আসার পরেই, নতুন পদ্ধতিতে আজ থেকে শুরু হয়ে যায় র‌্যাপিড টেস্ট। কলকাতায় টেস্ট সফল হলে সারা রাজ্য জুড়ে এই নতুন নিয়মে পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে পুরসভা সূত্রে।

No comments:

Post a Comment

Post Top Ad